শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৪:০১ অপরাহ্ন
শিরোনাম
হরমুজ প্রণালী ‘সম্পূর্ণ উন্মুক্ত’, জানালেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী চরাঞ্চলেসহ প্রত্যন্ত এলাকায় ডিজেল সংকটে ব্যহত হচ্ছে কৃষি সেচ কার্যক্রম সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরানোর অনুরোধ খতিয়ে দেখছে ভারত ১৫ বছর পর ওয়ানডে খেলতে বাংলাদেশে আসছে অস্ট্রেলিয়া বিদ্যুতের দাম ২০ শতাংশ বাড়ানোর প্রস্তাব নকল বন্ধে এসএসসির রুটিন না দেওয়ার খবর সঠিক নয় বাংলাদেশে হামের টিকার সংকট নেই, ২০ এপ্রিল থেকে টিকাদান কর্মসূচি ইন্দোনেশিয়ায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে চালকসহ সব যাত্রীর মৃত্যু ! স্বাধীনতা পুরস্কার-২০২৬ প্রদান, সম্মাননা পেল ১৫ ব্যক্তিসহ ৫ প্রতিষ্ঠান প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা ১৮ এপ্রিলই
স্বাগতম:
বিশ্বের সবচেয়ে বিশ্বস্ত নিউজ পোর্টাল দৈনিক তোলপাড় পত্রিকায় প্রবেশ করার জন্য আপনাকে স্বাগতম।

নড়াইলে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ গ্রেফতার-১

প্রকাশের সময়: বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫


উজ্জল রায়, নড়াইল:

নড়াইলের কালিয়ায় দেশীয় অস্ত্রসহ সবুজ মোল্যা গ্রেফতার। নড়াইলের কালিয়া উপজেলায় ১৩ মামলার আসামি সবুজ মোল্যা নামে এক ব্যক্তিকে আটক করেছে যৌথবাহিনী। মঙ্গলবার (২৯ এপ্রিল) দিবাগত রাতে উপজেলার চাঁচুড়ি বাজারের দাড়িয়াঘাটা গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। তিনি ওই গ্রামের বাসিন্দা। বুধবার (৩০ এপ্রিল) সকালে নড়াইল গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ্ দারা খান বিষয়টি নিশ্চিত করেছেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মঙ্গলবার দিবাগত রাতে গোপন সংবাদ পেয়ে নড়াইল সদর আর্মি ক্যাম্প, সদর থানা পুলিশ ও গোয়েন্দা পুলিশের সমন্বয়ে কালিয়া উপজেলার চাঁচুড়ি বাজারের দাড়িয়াঘাটা গ্রামে যৌথ অভিযান পরিচালনা করে। অভিযানে ১৩টি মামলার এজহারভুক্ত আসামি সবুজ মোল্ল্যাকে তার নিজ বাড়ি থেকে আটক করা হয়। এসময় তার বাড়ি ও দোকানে তল্লাশি চালিয়ে ৭টি দেশীয় অস্ত্র (রামদা), ১০টি বল্লম, হকিস্টিক, বহুমুখী হেলমেট ও বিপুল পরিমাণ ক্যাপ, মুজিব টি-শার্ট উদ্ধার করে যৌথবাহিনীর সদস্যরা।

নড়াইল গোয়েন্দা পুলিশের ওসি মো. শাহ্ দারা খান জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর