শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৪:০২ অপরাহ্ন
শিরোনাম
হরমুজ প্রণালী ‘সম্পূর্ণ উন্মুক্ত’, জানালেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী চরাঞ্চলেসহ প্রত্যন্ত এলাকায় ডিজেল সংকটে ব্যহত হচ্ছে কৃষি সেচ কার্যক্রম সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরানোর অনুরোধ খতিয়ে দেখছে ভারত ১৫ বছর পর ওয়ানডে খেলতে বাংলাদেশে আসছে অস্ট্রেলিয়া বিদ্যুতের দাম ২০ শতাংশ বাড়ানোর প্রস্তাব নকল বন্ধে এসএসসির রুটিন না দেওয়ার খবর সঠিক নয় বাংলাদেশে হামের টিকার সংকট নেই, ২০ এপ্রিল থেকে টিকাদান কর্মসূচি ইন্দোনেশিয়ায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে চালকসহ সব যাত্রীর মৃত্যু ! স্বাধীনতা পুরস্কার-২০২৬ প্রদান, সম্মাননা পেল ১৫ ব্যক্তিসহ ৫ প্রতিষ্ঠান প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা ১৮ এপ্রিলই
স্বাগতম:
বিশ্বের সবচেয়ে বিশ্বস্ত নিউজ পোর্টাল দৈনিক তোলপাড় পত্রিকায় প্রবেশ করার জন্য আপনাকে স্বাগতম।

গাজীপুরে মাওলানা রইস উদ্দিনকে হত্যাকারীদের গ্রেফতারের দাবীতে ফেনীতে বিক্ষোভ মিছিল

প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১ মে, ২০২৫


কামরুল হাসান লিটন, ফেনী:

গাজীপুরের পুবাইলে মসজিদের খতিব মাওলানা রইস উদ্দিনকে হত্যার প্রতিবাদে ও হত্যাকারীদের গ্রেফতারের দাবীতে ফেনীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার(১ মে) বিকালে শহরের ট্রাংক রোডের বড় মসজিদের সামনে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে একটি মিছিল শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়। ফেনী জেলা আহলে সুন্নাত ওয়াল জামায়াত এ বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করে। সমাবেশে বিভিন্ন মসজিদের ইমাম, খতিব ও ওলামায়ে কেরাম বক্তব্য রাখেন।

সমাবেশে সভাপতিত্ব করেন জেলা আহলে সুন্নাত ওয়াল জামায়াতের সহ সভাপতি মাওলানা মহি উদ্দিন।

বক্তব্য রাখেন, মাওলানা গোলাম সামদানি, মাওলানা কাজী নুরুল আলম, শহীদ উল্লাহ পাটোয়ারী, মুফতি ফয়েজ উল্লাহ আল কাদেরী, মাওলানা হাফেজ ওমর ফারুক, মোহাম্মদ হেলাল উদ্দিন ও এবি সিদ্দিক প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর