শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১০:৩১ পূর্বাহ্ন
শিরোনাম
স্বাধীনতা পুরস্কার-২০২৬ প্রদান, সম্মাননা পেল ১৫ ব্যক্তিসহ ৫ প্রতিষ্ঠান প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা ১৮ এপ্রিলই প্রতিশোধ নয়, সহনশীলতাই সমৃদ্ধ বাংলাদেশের পথ জানালো বাংলাদেশের প্রধানমন্ত্রী অধস্তন আদালতে ৪০ লাখের বেশি মামলা মব জাস্টিসে ‘জিরো টলারেন্স’: ডা. জাহেদ বৈদ্যেরবাজারে তরুনের অভিযান গ্রন্থাগারের বাংলা নববর্ষ উদযাপন বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন, আনন্দ শোভাযাত্রায় হাজারও মানুষের ঢল BTCL জিপন ব্রডব্যান্ড ইন্টারনেট ফ্রি রাউটারসহ সংযোগ নেওয়ার নিয়ম(অনলাইন আবেদন) দেশবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানালেন বাংলাদেশের প্রধানমন্ত্রী সুবিধাবঞ্চিত শিশুরা পেলো স্কুল পোশাক ও ব্যাগ
স্বাগতম:
বিশ্বের সবচেয়ে বিশ্বস্ত নিউজ পোর্টাল দৈনিক তোলপাড় পত্রিকায় প্রবেশ করার জন্য আপনাকে স্বাগতম।

আল্লাহ ও নবী-রাসুল‌দের নি‌য়ে কুটূ‌ক্তির অভিযোগে যুবক গ্রেপ্তার

প্রকাশের সময়: শুক্রবার, ৯ মে, ২০২৫

আঞ্চলিক সংবাদদাতা,কুড়িগ্রাম:

কুড়িগ্রামের উলিপুরে আল্লাহ ও নবী-রাসুলদের নি‌য়ে কটূ‌ক্তির অ‌ভি‌যোগে আব্দুল হান্নান (৩৭) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (০৯ মে)সকালে উপজেলার ধরনীবাড়ী ইউনিয়নের মালতিবাড়ি দিগর এলাকা থেকে থাকে গ্রেপ্তার করা হয়। আব্দুল হান্নান ওই এলাকার দেলোয়ার হোসেনের ছেলে।

জানা গেছে, আব্দুল হান্নান তার ফেসবু‌ক পো‌স্টে আল্লাহ ও নবী-রাসুলদের নি‌য়ে বির্তকিত মন্তব্য ক‌রেন। আট মিনিট ২৪ সেকেন্ডের ফেসবুক পো‌স্টের ভিডিওটি মুহূ‌র্তেই ভাইরাল হ‌য়ে যায়। প‌রে ওই ভি‌ডিওর জে‌রে ক্ষুব্ধ প্রতি‌ক্রিয়া জানান স্থানীয় মানুষজন। খবর পে‌য়ে পু‌লিশ আব্দুল হান্নান‌কে গ্রেপ্তার ক‌রে।

উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও‌সি) ‌জিল্লুর রহমান ব‌লেন, ধর্ম অবমাননার অ‌ভি‌যো‌গে আব্দুল হান্নানের বিরু‌দ্ধে মামলা দা‌য়ে‌রের পর তা‌কে কু‌ড়িগ্রাম জেলহাজ‌তে পাঠা‌নো হ‌য়ে‌ছে। আব্দুল হান্নান প্রায় আট বছর আগে খ্রিস্টান ধর্মে দীক্ষা নেন ব‌লেও জানানা ও‌সি।#০১৭১৯০২৬৭০০


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর