ফেনীতে ইউপি সদস্যসহ আ’লীগের ৩ নেতাকে গ্রেফতার
কামরুল হাসান লিটন, ফেনী:
ফেনীর পশুরাম উপজেলায় ইউপি সদস্যসহ ৩ আওয়ামীলীগের নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। গত মঙ্গলবার ( ১৩মে) ভোর রাতে বিভিন্ন স্থান থেকে পুলিশ তাদের গ্রেফতার করে।
পুলিশ সুত্রে জানা গেছে, মঙ্গলবার ভোর রাতে পশুরামের বিভিন্ন স্থানে অভিযান চালিয়েছে পুলিশ। পুলিশের অভিযানে চিথলিয়া গ্রামের মৃত ধন মিয়ার ছেলে ইউনিয়ন আ’লীগের সদস্য ও ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য আবদুর রহিম(৫৮),পৌরসভার অনন্তপুর গ্রামের মৃত নুরুন নবী মজুমদারের ছেলে উপজেলা শ্রমিক লীগের যুগ্ম সাধারন সম্পাদক জহিরুল ইসলাম মজুমদার ওরপে বাইট্রা মাসুদ(৪৫) ও চিথলিয়া গ্রামের মৃত রুহুল আমিনের ছেলে উপজেলা আ’লীগের সদস্য বদরুল আলম(৫৫)কে গ্রেফতার করে পশুরাম মডেল থানা পুলিশ।
এ ব্যাপারে পশুরাম মডেল থানার ওসি মোহাম্মদ নুরুল হাকিম ৩ জনকে গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেছেন। তাদের বিরুদ্ধে ফেণী মহিপালে ৫ আগষ্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্রদের উপর হামলার অজ্ঞাত আসামী। তাদেরকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে।









Chief Editor-Dipali Rani Roy