শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১১:০৫ অপরাহ্ন
স্বাগতম:
বিশ্বের সবচেয়ে বিশ্বস্ত নিউজ পোর্টাল দৈনিক তোলপাড় পত্রিকায় প্রবেশ করার জন্য আপনাকে স্বাগতম।

ফেনীর ছাগলনাইয়া সীমান্তে ১৩ বাংলাদেশীকে পুশ ইন

প্রকাশের সময়: শুক্রবার, ৩০ মে, ২০২৫


কামরুল হাসান লিটন, ফেনী :

ফেনীর ছাগলনাইয়া সীমান্তের মটুয়া নামক এলাকা দিয়ে শুক্রবার(৩০ মে) ভোরে ৪টি পরিবারের শিশুসহ ১৩ জন বাংলাদেশী নাগরিককে পুশ ইন করিয়াছে ভারতীয় বিএসএফ। পুশইন হওয়া আমিনুল হক(৩৯) জানান,তাদেরকে একটি ইট ভাটা থেকে ভারতীয় পুলিশ ধরে এনে সীমান্তে বিএসএফের কাছে হস্তান্তর করে। তাদের কাছে ৮/১০ দিন রাখার পর শুক্রবার ভোর রাতে সীমান্তের গেইট দিয়ে বাংলাদেশে ঢুকিয়ে দেয়। সে জানায়, আমরা ৪ পরিবারের ১৩ জন শিশু বাচ্চাসহ ছাগলনাইয়া সীমান্তে মটুয়া গ্রামের একটি পরিত্যক্ত ঘরে আশ্রয় নিচ্ছিলাম। এর মধ্যে পুরুষ ৪ জন,মহিলা ৩জন, শিশু ৬ জন। সে সময় খবর পেয়ে সীমান্তে বিজিবি,র ছাগলনাইয়া বিওপি টহলদল মটুয়া গ্রামের পরিত্যক্ত বাড়ীতে গিয়ে তাদেরকে আটক করে। বিওপির সদস্যদের জিজ্ঞাসাবাদে তারা জানায়, বিগত ১০/১২ বছর আগে তারা বাংলাদেশ থেকে ভারতে চলে যায়। সেখানে তারা ইট ভাটায় কাজ করতো। আটককৃত সবাই কুড়িগ্রাম জেলার অধিবাসী।

বিজিবি সুত্রে জানা যায়, শুক্রবার ভোর রাতে সীমান্ত পিলার ২১৯৪/৪-এস দিয়ে বিএসএফ কর্তৃক বৈরী আবহাওয়ার সুযোগ নিয়ে তাদেরকে প্রথমে হাত ও চোখ বেঁধে সীমান্ত এলাকায় নিয়ে আসে এবং পরবর্তীতে হাত ও চোখের বাঁধন খুলে সুকৌশলে বাংলাদেশে পুশইন করে। দুর্যোগপূর্ণ আবহাওয়া, রাতের অন্ধকার এবং এলাকা সম্পর্কে অবগত না থাকায় বর্ণিত বাংলাদেশী নাগরিকরা মটুয়া সীমান্ত এলাকা দিয়ে পুশইন করিয়ে দেয়।পরে তারা ঐ গ্রামের সীমান্ত এলাকায় পরিত্যক্ত একটি বাড়িতে অবস্থান নেন। আটককৃত সকলেই কুড়িগ্রাম জেলার বাসিন্দা।

ফেনী ৪ বিজিবি অধিনায়ক লে:কর্নেল মো: মোশারফ হোসেন কালেরকন্ঠকে জানান, ফেনী ব্যাটালিয়ান (৪ বিজিবি) কর্তৃক উদ্ধারকৃত ব্যক্তিদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা ও ঠিকানা নিশ্চিত করার জন্য ছাগলনাইয়া থানায় সোর্পদ করা হয়েছে। এ ব্যাপারে স্থানীয় জেলা প্রশাসনকে বিষয়টি অবহিত করা হয়েছে। স্থানীয় প্রশাসন কর্তৃক উদ্ধারকৃত বাংলাদেশী নাগরিকদের পরবর্তী কার্যক্রম গ্রহণ করা হবে। তিনি আরো জানান, উল্লেখিত ঘটনার প্রেক্ষিতে কোম্পানী কমান্ডার কর্তৃক প্রতিপক্ষ বিএসএফ কোম্পানী কমান্ডারকে মৌখিক প্রতিবাদ জানানো হয়েছে এবং ব্যাটালিয়ন অধিনায়ক কর্তৃক প্রতিবাদলিপি প্রেরণের কার্যক্রম প্রক্রিয়াধীণ রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর