শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৩:১২ অপরাহ্ন
শিরোনাম
হরমুজ প্রণালী ‘সম্পূর্ণ উন্মুক্ত’, জানালেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী চরাঞ্চলেসহ প্রত্যন্ত এলাকায় ডিজেল সংকটে ব্যহত হচ্ছে কৃষি সেচ কার্যক্রম সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরানোর অনুরোধ খতিয়ে দেখছে ভারত ১৫ বছর পর ওয়ানডে খেলতে বাংলাদেশে আসছে অস্ট্রেলিয়া বিদ্যুতের দাম ২০ শতাংশ বাড়ানোর প্রস্তাব নকল বন্ধে এসএসসির রুটিন না দেওয়ার খবর সঠিক নয় বাংলাদেশে হামের টিকার সংকট নেই, ২০ এপ্রিল থেকে টিকাদান কর্মসূচি ইন্দোনেশিয়ায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে চালকসহ সব যাত্রীর মৃত্যু ! স্বাধীনতা পুরস্কার-২০২৬ প্রদান, সম্মাননা পেল ১৫ ব্যক্তিসহ ৫ প্রতিষ্ঠান প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা ১৮ এপ্রিলই
স্বাগতম:
বিশ্বের সবচেয়ে বিশ্বস্ত নিউজ পোর্টাল দৈনিক তোলপাড় পত্রিকায় প্রবেশ করার জন্য আপনাকে স্বাগতম।

নড়াইলে ইয়াবা ট্যাবলেটসহ ৪ জন গ্রেফতার

প্রকাশের সময়: শনিবার, ৩১ মে, ২০২৫


উজ্জ্বল রায়, নড়াইল :

নড়াইলের নড়াগাতী থানার ওসি আশিকুর রহমানের নেতৃত্বে পয়ত্রিশ পিস ইয়াবা ট্যাবলেটসহ চারজন গ্রেফতার। মাদক ব্যবসায়ের সাথে জড়িত মোঃ জসিম মোল্যা (২১), মোঃ জুম্মন মোল্যা (৩২), লাতিফুর ইসলাম (২৬) ও মোঃ কুটি মিয়া চৌধুরী (৪০) নামের চারজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে নড়াইল জেলার নড়াগাতী থানা পুলিশ। গ্রেফতারকৃত মোঃ জসিম মোল্যা (২১) দক্ষিন ডুমুরিয়া গ্রামের ওসমান মোল্লার ছেলে, মোঃ জুম্মন মোল্যা (৩২) একই গ্রামের মৃত হাসমত আলীর ছেলে, লাতিফুর ইসলাম (২৬) একই গ্রামের খশরুল আলম ফকিরের ছেলে ও মোঃ কুটি মিয়া চৌধুরী (৪০) একই গ্রামের মৃত আঃ হাকিমের ছেলে উভয় থানা নড়াগাতী ও জেলা নড়াইল।

(৩০ মে) নড়াগাতী থানাধীন ৯ নং বাঐসোনা ইউনিয়নের যোগানিয়া গ্রামস্থ বিকাশ মুখার্জী এর বসত বাড়ীর উঠান হতে তাদের আটক করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে নড়াইল নড়াগাতী থানার অফিসার ইনচার্জ মোঃ আশিকুর রহমানের তত্ত্বাবধানে এসআই (নিঃ) এফ. এম. তারেক ও এএসআই (নঃ) মোঃ মাহমুদ করিম সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে মোঃ জসিম মোল্যা (২১), মোঃ জুম্মন মোল্যা (৩২), লাতিফুর ইসলাম (২৬) ও মোঃ কুটি মিয়া চৌধুরী (৪০)কে গ্রেফতার করে। এ সময় ধৃত আসামির নিকট থেকে অবৈধ মাদকদ্রব্য পয়ত্রিশ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।

এ সংক্রান্তে নড়াগাতী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

নড়াইল জেলা পুলিশ সুপার কাজী এহসানুল কবীর’র নির্দেশনায় মাদকমুক্ত নড়াইল গড়ার লক্ষ্যে জেলা পুলিশ আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর