• শনিবার, ২৩ মে ২০২৬, ০৩:০৩ পূর্বাহ্ন
স্বাগতম:
দৈনিক তোলপাড় পত্রিকায় প্রবেশ করায় আপনাকে স্বাগতম। গুরত্বপূর্ণ তথ্যের জন্য ওয়েবসাইটটির সাথেই থাকুন, আপনার প্রতিষ্ঠানের বহুল প্রচারের জন্য নিয়মিত বিজ্ঞাপন দিন +৮৮-০১৭১৯০২৬৭০০

যুক্তরাষ্ট্রকে চীনের হুঁশিয়ারি, কিউবাকে হুমকি দেওয়া বন্ধ করুন

প্রধান প্রতিবেদক:
Update : শুক্রবার, ২২ মে, ২০২৬

 

কিউবার সাবেক প্রেসিডেন্ট রাউল কাস্ত্রোর বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের আনা হত্যা ও ষড়যন্ত্রের অভিযোগের নিন্দা জানিয়ে হুঁশিয়ারি দিয়েছে চীন। বৃহস্পতিবার (২১ মে) বেইজিংয়ের জানায়, কিউবার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের এই ধরনের আইনি ব্যবস্থা গ্রহণ ও হুমকি প্রদান বন্ধ করা উচিত।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গুও জিয়াকুন বৃহস্পতিবার নিয়মিত সংবাদ সম্মেলনে এ বিষয়ে প্রতিক্রিয়া জানান।-খবর তোলপাড়।

তিনি বলেন, যুক্তরাষ্ট্রের উচিত কিউবার ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার করা এবং বিচারিক অপব্যবহার বন্ধ করা। একই সঙ্গে তিনি মতবিরোধ থাকলে বারবার শক্তি প্রয়োগের হুমকি দেওয়া থেকে বিরত থাকার আহ্বান জানান।

অন্যদিকে, যুক্তরাষ্ট্র কিউবার ৯৪ বছর বয়সী সাবেক নেতা রাউল কাস্ত্রোর বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক হত্যাসহ একাধিক গুরুতর অভিযোগ এনেছে। এর মধ্যে ১৯৯৬ সালে কিউবা ও ফ্লোরিডার মধ্যবর্তী আকাশসীমায় দুটি বিমান ভূপাতিত করার ঘটনায় মার্কিন নাগরিকদের মৃত্যুর অভিযোগও অন্তর্ভুক্ত রয়েছে। ওই ঘটনার সময় রাউল কাস্ত্রো কিউবার সশস্ত্র বাহিনীর কমান্ডারের দায়িত্বে ছিলেন এবং ঘটনার পর তিনি আন্তর্জাতিকভাবে ব্যাপক সমালোচনার মুখে পড়েন।

এদিকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও কিউবাকে যুক্তরাষ্ট্রের জন্য একটি জাতীয় নিরাপত্তা ঝুঁকি হিসেবে উল্লেখ করেছেন। একই সঙ্গে তিনি মন্তব্য করেন, কিউবার সঙ্গে শান্তিপূর্ণ চুক্তিতে পৌঁছানোর সম্ভাবনা খুব বেশি নয়।

বৃহস্পতিবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মার্কো রুবিও বলেন, যুক্তরাষ্ট্র কিউবার সঙ্গে একটি কূটনৈতিক সমাধানে আগ্রহী। তবে বর্তমান কিউবান নেতৃত্বের আচরণ ও অবস্থান বিবেচনায় সেই সম্ভাবনা অত্যন্ত সীমিত।

তিনি আরও অভিযোগ করেন, কিউবা এই অঞ্চলে সন্ত্রাসবাদের অন্যতম বড় পৃষ্ঠপোষক। তার ভাষায়, যুক্তরাষ্ট্র তাদের সঙ্গে স্বচ্ছ থাকতে চায়, তবে বর্তমানে যাদের সঙ্গে মোকাবিলা করতে হচ্ছে, তাদের ক্ষেত্রে শান্তিপূর্ণ সমাধানের সুযোগ খুবই কম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর