শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৩:৪০ অপরাহ্ন
শিরোনাম
স্বাধীনতা পুরস্কার-২০২৬ প্রদান, সম্মাননা পেল ১৫ ব্যক্তিসহ ৫ প্রতিষ্ঠান প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা ১৮ এপ্রিলই প্রতিশোধ নয়, সহনশীলতাই সমৃদ্ধ বাংলাদেশের পথ জানালো বাংলাদেশের প্রধানমন্ত্রী অধস্তন আদালতে ৪০ লাখের বেশি মামলা মব জাস্টিসে ‘জিরো টলারেন্স’: ডা. জাহেদ বৈদ্যেরবাজারে তরুনের অভিযান গ্রন্থাগারের বাংলা নববর্ষ উদযাপন বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন, আনন্দ শোভাযাত্রায় হাজারও মানুষের ঢল BTCL জিপন ব্রডব্যান্ড ইন্টারনেট ফ্রি রাউটারসহ সংযোগ নেওয়ার নিয়ম(অনলাইন আবেদন) দেশবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানালেন বাংলাদেশের প্রধানমন্ত্রী সুবিধাবঞ্চিত শিশুরা পেলো স্কুল পোশাক ও ব্যাগ
স্বাগতম:
বিশ্বের সবচেয়ে বিশ্বস্ত নিউজ পোর্টাল দৈনিক তোলপাড় পত্রিকায় প্রবেশ করার জন্য আপনাকে স্বাগতম।

উলিপু‌রে গভীর রা‌তে পুলিশের অ‌ভিযা‌নে গ্রেপ্তার ৮

প্রকাশের সময়: শনিবার, ৮ জুন, ২০২৪

মানু:

কুড়িগ্রামের উলিপুর থানা পুলিশ অভিযান চালিয়ে ৮ জন‌কে গ্রেপ্তার ক‌রেছে। এদের ম‌ধ্যে ওয়ারেন্টভূক্ত সাতজন ও নিয়মিত মামলার একজন আসামি ব‌লে জা‌নি‌য়ে‌ছে পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন- উপজেলার থেতরাই ইউনিয়নের দড়িকিশোরপুর ভেন্ডারপাড় গ্রামের আব্দুল জলিলের ছেলে জাহাঙ্গীর আলম(৫৮), জাহাঙ্গীর আলমের মেয়ে মাজেদা বেগম(৪৫), হোকডাঙ্গা তেলিপাড়া গ্রামের মোজাম্মেল হকের মেয়ে মোস্তারী জাহান (৪৭), ধামশ্রেনী ইউনিয়নের ভদ্রপাড়া গ্রামের মৃত আবুল কাশেম ছে‌লে বড়ুয়া তবকপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হাবিবুর রহমান (৪৫),

গছদ্দি শেখের ছেলে রফিকুল ইসলাম(৪৮), একই এলাকার আলতাফ উদ্দিনের ছে‌লে নুর মোহাম্মদ(৬২) ও পৌরসভার নারিকেল বাড়ী কানিপাড়া গ্রামের ফরিদুল ইসলামের ছেলে রাশেদুল ইসলাম(২০)।

পুলিশ জানায়, গত বৃহস্পতিবার রাতে উলিপুর থানার এস আই মশিউর রহমানের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ওয়ারেন্টভূক্ত সাত আসামিকে তাদের নিজ নিজ বাড়ী থেকে গ্রেপ্তার করা হয়। এছাড়াও নিয়মিত মামলায় লিটন মিয়া নামে এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম মর্তুজা বলেন, গ্রেপ্তারকৃত‌দের শুক্রবার দুপু‌রে আদালতের মাধ‌্যমে জেলহাজ‌তে পাঠানো হয়েছে। ##


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর