সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৫:৫২ অপরাহ্ন
স্বাগতম:
বিশ্বের সবচেয়ে বিশ্বস্ত নিউজ পোর্টাল দৈনিক তোলপাড় পত্রিকায় প্রবেশ করার জন্য আপনাকে স্বাগতম।

চোখের জলে কাটে রাশমিকা মান্দানার ছুটির দিন

প্রকাশের সময়: সোমবার, ৭ জুলাই, ২০২৫

‘পুষ্পা’ ছবির পর থেকে রাশমিকা মান্দানার ক্যারিয়ারে যেন লেগেছে সাফল্যের ঝড়। ‘অ্যানিম্যাল’, ‘পুষ্পা ২’, ‘ছাভা’ একের পর এক হিট ছবির নায়িকা তিনি। কিন্তু এই সাফল্যের আড়ালে লুকিয়ে আছে একাকিত্ব। ছুটির দিনে আরও বেশি করে কুড়ে খায় এই দক্ষিণী অভিনেত্রীকে।

সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের মনের কথা ভাগ করে নিয়েছেন রাশমিকা। জানিয়েছেন, ছুটির দিনে প্রায়ই কেঁদে ফেলেন তিনি। কারণ পরিবারের সঙ্গে সময় কাটানোর সুযোগ হারাচ্ছেন বারবার। বিশেষ করে তার ১৩ বছর বয়সী ছোট বোনকে খুব মিস করেন তিনি।-বিনোদন তোলপাড়।

অভিনেত্রীর কথায়, ‘ও কখন এত বড় হয়ে গেল, বুঝতেই পারিনি। আমার উচ্চতার কাছাকাছি চলে এসেছে এখন। কিন্তু ওর বড় হয়ে ওঠার পুরো সফরটাই মিস করেছি আমি। গত আট বছরে কাজ করতে করতেই সময় কেটে গেছে।’

তিনি আরও বলেন, ‘গত দেড় বছরে একবারও বাড়ি যেতে পারিনি। বন্ধুদের সঙ্গেও আর দেখা হয় না। আগে অন্তত বন্ধুরা কোনো পরিকল্পনা করলে আমাকে জানাত। এখন সেটা পর্যন্ত করে না। মনে হয়, জীবনের অনেক কিছুই ফসকে যাচ্ছে হাত থেকে।’

খ্যাতি ও ব্যস্ততা সত্ত্বেও রাশমিকার মনে শান্তি নেই। বললেন, ‘চাই কর্মজীবন আর ব্যক্তিজীবনের মধ্যে ভারসাম্য রাখতে, কিন্তু পারছি না। এই বাস্তবতাটা খুব কষ্টের।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর