সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৩:৫১ অপরাহ্ন
স্বাগতম:
বিশ্বের সবচেয়ে বিশ্বস্ত নিউজ পোর্টাল দৈনিক তোলপাড় পত্রিকায় প্রবেশ করার জন্য আপনাকে স্বাগতম।

বিয়ে ছাড়াই মা হতে চায় শ্রুতি হাসান

প্রকাশের সময়: সোমবার, ১৪ জুলাই, ২০২৫

বিয়ে না করেই মা হওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন দক্ষিণী ও বলিউডের জনপ্রিয় অভিনেত্রী শ্রুতি হাসান। সম্প্রতি এক সাক্ষাৎকারে ব্যক্তিগত জীবন ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কথা বলতে গিয়ে এমন মন্তব্য করেন তিনি।

শ্রুতি বলেন, বিয়ের ধারণাটি তার কাছে খুবই ভয়ের। যদিও আনুগত্য ও প্রতিশ্রুতির প্রতি তিনি বিশ্বাসী, তবে সম্পর্ককে কেবল ‘একটি কাগজের টুকরো’ দিয়ে বৈধতা দেওয়ার বিষয়টিকে অস্বস্তিকর মনে করেন।-বিনোদন তোলপাড়।

তবে বিয়ে নিয়ে দ্বিধা থাকলেও, ভবিষ্যতে মা হতে চান শ্রুতি। তার মতে, সন্তানের সঠিকভাবে বেড়ে ওঠার জন্য দুই অভিভাবকের উপস্থিতি গুরুত্বপূর্ণ। এ বিষয়ে তিনি দত্তক নেওয়ার কথাও ভাবছেন।

দক্ষিণী সুপারস্টার কমল হাসানের মেয়ে শ্রুতি হাসান বলিউডে অভিনয় করলেও সেখানে সেভাবে সাফল্য না পেলেও দক্ষিণী ইন্ডাস্ট্রিতে তার ব্যাপক জনপ্রিয়তা রয়েছে। ব্যক্তিগত জীবন নিয়ে খোলামেলা মনোভাবের এই অভিনেত্রী বলেন, “যখন কোনো সম্পর্কে জড়াই, তখন নিজেকে পুরোপুরি উজাড় করে দিই। আর যখন সেই সম্পর্ক শেষ হয়, তখন আমি অনেক দূরে সরে যাই।”

সম্পর্ক নিয়ে নেতিবাচক মন্তব্য প্রসঙ্গে শ্রুতি বলেন, “অনেকে খোঁচা দিয়ে জিজ্ঞেস করে— এটা কত নম্বর প্রেমিক? অন্যদের কাছে হয়তো এটা সংখ্যা, কিন্তু আমার কাছে এসব বিচ্ছেদের যন্ত্রণার স্মারক। তবে কাউকে দোষ দিই না। সব ধারণা বদলে ফেলা যায় না, তাই এসব এখন আর কষ্ট দেয় না। তবে মানুষ হিসেবে ব্যথা পাই, আবার নিজেকে সামলে নিই।”

নিজের ভুল স্বীকার করতেও পিছপা নন শ্রুতি। তিনি বলেন, “অনেক সময় নিজের অজান্তেই অনেককে কষ্ট দিয়েছি। তবে যাঁরা খুব কাছের, তাঁদের কাছে ক্ষমা চাইতে আমার কোনো দ্বিধা নেই। বাকিদের জন্য আফসোসও নেই।”

সম্প্রতি রজনীকান্তের সঙ্গে ‘কুলি’ সিনেমায় অভিনয় করে নতুন করে আলোচনায় আসেন শ্রুতি হাসান। ছবিটি শীঘ্রই মুক্তি পাবে। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও বেশ সক্রিয় তিনি। প্রেম, বিচ্ছেদ বা বোল্ড ফটোশুট এসব ব্যক্তিগত জীবনের নানা দিক নিয়ে খোলামেলা থাকতেই বেশি স্বাচ্ছন্দ্যবোধ করেন এই অভিনেত্রী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর