শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১২:৩৮ অপরাহ্ন
শিরোনাম
হরমুজ প্রণালী ‘সম্পূর্ণ উন্মুক্ত’, জানালেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী চরাঞ্চলেসহ প্রত্যন্ত এলাকায় ডিজেল সংকটে ব্যহত হচ্ছে কৃষি সেচ কার্যক্রম সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরানোর অনুরোধ খতিয়ে দেখছে ভারত ১৫ বছর পর ওয়ানডে খেলতে বাংলাদেশে আসছে অস্ট্রেলিয়া বিদ্যুতের দাম ২০ শতাংশ বাড়ানোর প্রস্তাব নকল বন্ধে এসএসসির রুটিন না দেওয়ার খবর সঠিক নয় বাংলাদেশে হামের টিকার সংকট নেই, ২০ এপ্রিল থেকে টিকাদান কর্মসূচি ইন্দোনেশিয়ায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে চালকসহ সব যাত্রীর মৃত্যু ! স্বাধীনতা পুরস্কার-২০২৬ প্রদান, সম্মাননা পেল ১৫ ব্যক্তিসহ ৫ প্রতিষ্ঠান প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা ১৮ এপ্রিলই
স্বাগতম:
বিশ্বের সবচেয়ে বিশ্বস্ত নিউজ পোর্টাল দৈনিক তোলপাড় পত্রিকায় প্রবেশ করার জন্য আপনাকে স্বাগতম।

কোরআন প্রতিযোগিতায় প্রথম হয়ে ওমরাহ পালনে যাচ্ছে ফাহাদ

প্রকাশের সময়: মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫

সংবাদদাতা, কিশোরগঞ্জ:

হুফফাজুল কোরআন ফাউন্ডেশন বাংলাদেশের অধীনে হিফজুল কোরআন প্রতিযোগিতায় প্রথম হয়ে ওমরাহ পালনে যাচ্ছেন শিক্ষার্থী জান্নাতুল নাঈম ফাহাদ (১২)। তিনি কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার দারুল মা’আরিফ ইসলামীয়ার শিক্ষার্থী।

মঙ্গলবার (৫ আগস্ট) উমরাহ পালনে যাচ্ছেন ফাহাদ। এ উপলক্ষ্যে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৪ আগস্ট) বিকেলে দারুল মা’আরিফ ইসলামীয়ার উদ্যোগে নিজস্ব ক্যাম্পাসে এই দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

মাদরাসার প্রতিষ্ঠাতা ও প্রিন্সিপাল মুফতি মো. শরিফুল ইসলামের সভাপতিত্বে মাহফিলে উপস্থিত ছিলেন, পাকুন্দিয়া পৌর বাজার জামে মসজিদের খতিব মাওলানা মো. ইদ্রিস আলী, মাওলানা এমদাদুল হক শাকিল, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. এরফান উদ্দীন মাস্টার, উপজেলা ইসলামী আন্দোলনের সভাপতি আরিফ হোসেন ভূঁইয়াসহ মাদরাসার শিক্ষক-শিক্ষার্থীরা।

দারুল মা’আরিফ ইসলামীয়ার প্রতিষ্ঠাতা ও প্রিন্সিপাল মুফতি মো. শরিফুল ইসলাম বলেন, গত বছর হুফফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ আয়োজিত হিফজুল কোরআন প্রতিযোগিতায় হাফেজ জান্নাতুল নাঈম ফাহাদ প্রথম স্থান অর্জন করে। প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জনকারীর পুরস্কার ছিল ওমরাহ পালন।

এরই প্রেক্ষিতে আগামীকাল মঙ্গলবার ওমরাহ পালন করতে যাচ্ছে ওই শিক্ষার্থী। এ জন্য মাদরাসার পক্ষ থেকে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। সবাই তার জন্য দোয়া করবেন।
২০২২ সালে ওই প্রতিষ্ঠান থেকে জান্নাতুল নাঈম ফাহাদ মাত্র পাঁচ মাসে পবিত্র কোরআন মুখস্থ করার গৌরব অর্জন করেছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর