শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৮:১৬ পূর্বাহ্ন
শিরোনাম
হরমুজ প্রণালী ‘সম্পূর্ণ উন্মুক্ত’, জানালেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী চরাঞ্চলেসহ প্রত্যন্ত এলাকায় ডিজেল সংকটে ব্যহত হচ্ছে কৃষি সেচ কার্যক্রম সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরানোর অনুরোধ খতিয়ে দেখছে ভারত ১৫ বছর পর ওয়ানডে খেলতে বাংলাদেশে আসছে অস্ট্রেলিয়া বিদ্যুতের দাম ২০ শতাংশ বাড়ানোর প্রস্তাব নকল বন্ধে এসএসসির রুটিন না দেওয়ার খবর সঠিক নয় বাংলাদেশে হামের টিকার সংকট নেই, ২০ এপ্রিল থেকে টিকাদান কর্মসূচি ইন্দোনেশিয়ায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে চালকসহ সব যাত্রীর মৃত্যু ! স্বাধীনতা পুরস্কার-২০২৬ প্রদান, সম্মাননা পেল ১৫ ব্যক্তিসহ ৫ প্রতিষ্ঠান প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা ১৮ এপ্রিলই
স্বাগতম:
বিশ্বের সবচেয়ে বিশ্বস্ত নিউজ পোর্টাল দৈনিক তোলপাড় পত্রিকায় প্রবেশ করার জন্য আপনাকে স্বাগতম।

পিরোজপুরে বেগম খালেদা জিয়ার জন্মদিনে জেলা বিএনপি’র আয়োজনে দোয়া ও মিলাদ মাহফিল

প্রকাশের সময়: শনিবার, ১৬ আগস্ট, ২০২৫


সংবাদদাতা, পিরোজপুর:

পিরোজপুরে জেলা বিএনপি’র উদ্যোগে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মদিন উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার (১৫ আগষ্ট) বিকেলে জেলা শিল্পকলা একাডেমী অডিটোরিয়ামে এ মাহফিলের আয়োজন করে জেলা বিএনপি।
‎‎
‎অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির বন ও পরিবেশ বিষয়ক সহ-সম্পাদক এবং পিরোজপুর জেলা বিএনপির সম্মেলন প্রস্তুত কমিটির আহবায়ক কাজী রওনাকুল ইসলাম টিপু। পিরোজপুর জেলা বিএনপির আহবায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন এর সভাপতিত্বে ‎বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য সচিব গাজী ওয়াহিদুজ্জামান লাভলু, জেলা বিএনপির আহবায়ক কমিটির ১নং সদস্য অ্যাডভোকেট আবুল কালাম আকন, জেলা শ্রমিক দলের সভাপতি আব্দুস সালাম বাতেন।

‎এসময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা যুবদলের সদস্য সচিব এমদাদুল হক মাসুদ, জেলা ছাত্রদলের সভাপতি সালাউদ্দিন কুমার তালুকদার। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা বিএনপির নির্বাহী কমিটির সদস্য শেখ হাসানুল কবির লীন।

‎বক্তারা বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া শুধু একজন রাজনৈতিক নেতা নন, তিনি গণতন্ত্র ও স্বাধীনতার সংগ্রামের প্রতীক। এসময় জেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের শতাধিক নেতাকর্মীর উপস্থিতিতে অনুষ্ঠানটি প্রাণবন্ত ও আবেগঘন হয়ে ওঠে।

আলোচনা সবার শেষে দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার শারীরিক সুস্থতা, দীর্ঘায়ু এবং দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য বিশেষ মোনাজাত করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর