শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৮:৩৮ অপরাহ্ন
স্বাগতম:
বিশ্বের সবচেয়ে বিশ্বস্ত নিউজ পোর্টাল দৈনিক তোলপাড় পত্রিকায় প্রবেশ করার জন্য আপনাকে স্বাগতম।

ছিনতাইয়ের চেষ্টা, ছাত্রলীগের ৫ কর্মী আটক

প্রকাশের সময়: শুক্রবার, ১৪ জুন, ২০২৪

সংবাদদাতা, সিলেট:

সিলেটে চিনি ছিনতাইকালে ছাত্রলীগের পাঁচ কর্মীকে আটক করেছে বিমানবন্দর থানা পুলিশ। বৃহস্পতিবার (১৩ জুন) রাত সাড়ে ১০টায় সিলেট সদর উপজেলার কোম্পানীগঞ্জ সড়কের পাশে অ্যাডভেঞ্চার ওর্য়াল্ড পার্কের সামনে থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন– রাজু, ফাহাদ, খুরশেদ, জুয়েল, লিটন। তারা সবাই সিলেট নগরীর বাসিন্দা এবং ছাত্রলীগের কর্মী হিসেবে এলাকায় পরিচিত।

পুলিশ সূত্রে জানা যায়, কোম্পানীগঞ্জ উপজেলা থেকে এক ব্যবসায়ী সিএনজি অটোরিকশাযোগে ৭ বস্তা চিনি নিয়ে সিলেট নগরীতে আসছিলেন। এসময় বেশ কয়েকজন দুর্বৃত্ত চিনি ছিনতাই করতে যায়। চিনি ছিনতাইকালে বিমানবন্দর থানাধীন টহল পুলিশ পাঁচজনকে আটক করে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) উপকমিশনার আজবাহার আলী শেখ।

তিনি জানান, আটককৃত ৫ জনের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। আটককৃতরা বর্তমানে থানা হাজতে আছে। মামলা প্রক্রিয়াধীন আছে। সকালে তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর