শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৮:১৬ পূর্বাহ্ন
শিরোনাম
হরমুজ প্রণালী ‘সম্পূর্ণ উন্মুক্ত’, জানালেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী চরাঞ্চলেসহ প্রত্যন্ত এলাকায় ডিজেল সংকটে ব্যহত হচ্ছে কৃষি সেচ কার্যক্রম সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরানোর অনুরোধ খতিয়ে দেখছে ভারত ১৫ বছর পর ওয়ানডে খেলতে বাংলাদেশে আসছে অস্ট্রেলিয়া বিদ্যুতের দাম ২০ শতাংশ বাড়ানোর প্রস্তাব নকল বন্ধে এসএসসির রুটিন না দেওয়ার খবর সঠিক নয় বাংলাদেশে হামের টিকার সংকট নেই, ২০ এপ্রিল থেকে টিকাদান কর্মসূচি ইন্দোনেশিয়ায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে চালকসহ সব যাত্রীর মৃত্যু ! স্বাধীনতা পুরস্কার-২০২৬ প্রদান, সম্মাননা পেল ১৫ ব্যক্তিসহ ৫ প্রতিষ্ঠান প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা ১৮ এপ্রিলই
স্বাগতম:
বিশ্বের সবচেয়ে বিশ্বস্ত নিউজ পোর্টাল দৈনিক তোলপাড় পত্রিকায় প্রবেশ করার জন্য আপনাকে স্বাগতম।

পিরোজপুরে নানা আয়োজনে স্বেচ্ছাসেবক দলের ৪৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

প্রকাশের সময়: মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০২৫

সংবাদদাতা, পিরোজপুর:

পিরোজপুরে নানা আয়োজনে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে আজ মঙ্গলবার দুপুর ১২ টায় জেলা স্টেডিয়াম থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয় শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে টাউন ক্লাব মাঠে এক সংক্ষিপ্ত পথসভায় মিলিত হয়। পরে বৃক্ষরোপণ ও জেলা হাসপাতালে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করেন ।

পিরোজপুর টাউন ক্লাব মাঠে সংক্ষিপ্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মনিরুজ্জামান মনি এবং সঞ্চালনা করেন সদস্য সচিব মোঃ তহিদুল ইসলাম। এতে বক্তব্য রাখেন জেলা যুগ্ম আহ্বায়ক নাদিম শেখ সহ অন্যান্য নেতৃবৃন্দ।

এ সময় বক্তারা বলেন, আওয়ামী লীগ সরকারের দুঃশাসনের সময়েও বিএনপি নেতাকর্মীরা গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে রাজপথে সক্রিয় ছিল। রাজনৈতিক প্রতিহিংসার মাধ্যমে তারেক রহমানের বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে। দেশব্যাপী আইন-শৃঙ্খলার অবনতি এবং সার্বভৌমত্ব বিরোধী ষড়যন্ত্রের বিরুদ্ধে স্বেচ্ছাসেবক দলের প্রতিটি নেতাকর্মীকে প্রস্তুত থাকতে হবে।

অনুষ্ঠানে বক্তারা দেশপ্রেম, গণতন্ত্র রক্ষা এবং মানুষের অধিকার প্রতিষ্ঠায় স্বেচ্ছাসেবক দলের ভূমিকার কথা তুলে ধরেন এবং ভবিষ্যতেও সংগঠনের কার্যক্রমকে আরও বেগবান করার অঙ্গীকার ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর