শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৮:১৮ পূর্বাহ্ন
শিরোনাম
হরমুজ প্রণালী ‘সম্পূর্ণ উন্মুক্ত’, জানালেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী চরাঞ্চলেসহ প্রত্যন্ত এলাকায় ডিজেল সংকটে ব্যহত হচ্ছে কৃষি সেচ কার্যক্রম সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরানোর অনুরোধ খতিয়ে দেখছে ভারত ১৫ বছর পর ওয়ানডে খেলতে বাংলাদেশে আসছে অস্ট্রেলিয়া বিদ্যুতের দাম ২০ শতাংশ বাড়ানোর প্রস্তাব নকল বন্ধে এসএসসির রুটিন না দেওয়ার খবর সঠিক নয় বাংলাদেশে হামের টিকার সংকট নেই, ২০ এপ্রিল থেকে টিকাদান কর্মসূচি ইন্দোনেশিয়ায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে চালকসহ সব যাত্রীর মৃত্যু ! স্বাধীনতা পুরস্কার-২০২৬ প্রদান, সম্মাননা পেল ১৫ ব্যক্তিসহ ৫ প্রতিষ্ঠান প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা ১৮ এপ্রিলই
স্বাগতম:
বিশ্বের সবচেয়ে বিশ্বস্ত নিউজ পোর্টাল দৈনিক তোলপাড় পত্রিকায় প্রবেশ করার জন্য আপনাকে স্বাগতম।

পিরোজপুরে খালেদা জিয়ার ৮১ তম জন্মদিনে ২ শতাধিক অসহায় পরিবারের মাঝে চাল ও গাছের চারা বিতরণ

প্রকাশের সময়: শুক্রবার, ২২ আগস্ট, ২০২৫

সংবাদদাতা, পিরোজপুর:

‎পিরোজপুরে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মদিন উপলক্ষে অসহায় পরিবারের মাঝে চাল ও গাছের চারা গাছ বিতরণ করেছে বিএনপি নেতৃবৃন্দ। আজ বৃহস্পতিবার (২১ আগস্ট) বিকেলে বাংলাদেশ জাতীয়তাবাদী পরিবার পিরোজপুর জেলা শাখার উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।

‎‎

‎অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, পিরোজপুর পৌর বিএনপির সাবেক সভাপতি এডভোকেট সৈয়দ সাব্বির আহমেদ, জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল হক রিয়াজ, জেলা কৃষকদলের আহ্বায়ক নাসির আহমেদ বাচ্চু ও জেলা বিএনপির সাবেক সদস্য এডভোকেট সৈয়দ আশিক আহমেদ।

‎নেতৃবৃন্দ জানান, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নের অংশ হিসেবেই এ আয়োজন করা হয়েছে। অসহায় মানুষের পাশে দাঁড়ানোই বিএনপির অন্যতম দায়িত্ব, আর সেই দায়িত্ববোধ থেকেই এ আয়োজন করা হয়েছে।

এদিন ২ শতাধিক অসহায় পরিবারের মাঝে ৫ কেজি করে চাল ও একটি করে গাছের চারা বিতরণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর