নড়াইলে ইয়াবা ট্যাবলেটসহ ২ জন এবং ছাত্রলীগ নেতা গ্রেফতার
উজ্জ্বল রায়, নড়াইল:
নড়াইল নড়াগাতী থানার ওসি আশিকুর রহমানের নেতৃত্বে ত্রিশ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুইজন গ্রেফতার।
ইয়াবা ব্যবসায়ের সাথে জড়িত মোঃ মামুন ভূঁইয়া (২৫) ও মোঃ আব্দুল্লাহ সরদার (২০) নামের দুইজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে নড়াইল জেলার নড়াগাতী থানা পুলিশ। গ্রেফতারকৃত মোঃ মামুন ভূঁইয়া (২৫) নড়াগাতী থানাধীন চাপাইল গ্রামের মোঃ হামিদ ভূঁইয়ার ছেলে ও মোঃ আব্দুল্লাহ সরদার (২০) একই থানার মূলশ্রী গ্রামের মোঃ ঠান্ডা সরদারের ছেলে।
বুধবার (২৭ আগস্ট) বিকাল নড়াগাতী থনাধীন পহড়ডাঙ্গা ইউনিয়নের চাপাইল গ্রাম থেকে তাদের আটক করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে নড়াইল নড়াগাতী থানার অফিসার ইনচার্জ মোঃ আশিকুর রহমানের তত্ত্বাবধানে এসআই (নিঃ) এফ. এম. তারেক সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে মোঃ মামুন ভূঁইয়া (২৫) ও মোঃ আব্দুল্লাহ সরদার (২০) কে গ্রেফতার করে। এ সময় ধৃত আসামির নিকট থেকে ত্রিশ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।
এ সংক্রান্তে নড়াগাতী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। নড়াইল জেলার সুযোগ্য পুলিশ সুপার কাজী এহসানুল কবীর’র নির্দেশনায় মাদকমুক্ত নড়াইল গড়ার লক্ষ্যে জেলা পুলিশ আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে।
অপর দিকে নড়াইল জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক পলাশ গ্রেফতার
রকিবুজ্জামান পলাশ, নড়াইল জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নড়াইলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দলনে হামলার মামলায় নড়াইল জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রকিবুজ্জামান পলাশকে (৩৫) গ্রেফতার করেছে সদর থানা পুলিশ।
বুধবার (২৭ আগস্ট) বিকেলে নড়াইল সদর পৌরসভার দুর্গাপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।
নড়াইল সদর থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) ও মামলার তদন্তকারী কর্মকর্তা জামিল কবির বিষয়টি নিশ্চিত করেছেন।
রকিবুজ্জামান পলাশ দুর্গাপুর গ্রামের মিনা ওয়াহিদুজ্জামান নান্নুর ছেলে।
জানা গেছে, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের দাবিতে গত বছর আগস্টের ৪ তারিখ নড়াইলে সদরের মালিবাগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বিক্ষোভ মিছিলে গুলি বর্ষণ, বোমা বিস্ফোরণ ও মারধর করার অভিযোগ এনে গত বছরের (১০ সেপ্টেম্বর) সদর থানায় একটি মামলা দায়ের করেন সদর উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও বর্তমান সাধারণ সম্পাদক শেখ মোস্তফা আল-মুজাহিদুর রহমান পলাশ।
এ মামলায় আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক সাবেক সংসদ সদস্য মাশরাফী বিন মোর্ত্তজা, তার বাবা গোলাম মোর্ত্তজা স্বপনসহ ৯০ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত ৪০০ থেকে ৫০০ জনকে অভিযুক্ত করা হয়। ওই মামলায় জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রকিবুজ্জামান পলাশকে গ্রেফতার করে সদর থানা পুলিশ।
নড়াইল সদর থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) ও মামলার তদন্তকারী কর্মকর্তা জামিল কবির বলেন, নাশকতা মামলার আসামি হিসেবে তাকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে।









Chief Editor-Dipali Rani Roy