শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৬:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম
হরমুজ প্রণালী ‘সম্পূর্ণ উন্মুক্ত’, জানালেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী চরাঞ্চলেসহ প্রত্যন্ত এলাকায় ডিজেল সংকটে ব্যহত হচ্ছে কৃষি সেচ কার্যক্রম সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরানোর অনুরোধ খতিয়ে দেখছে ভারত ১৫ বছর পর ওয়ানডে খেলতে বাংলাদেশে আসছে অস্ট্রেলিয়া বিদ্যুতের দাম ২০ শতাংশ বাড়ানোর প্রস্তাব নকল বন্ধে এসএসসির রুটিন না দেওয়ার খবর সঠিক নয় বাংলাদেশে হামের টিকার সংকট নেই, ২০ এপ্রিল থেকে টিকাদান কর্মসূচি ইন্দোনেশিয়ায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে চালকসহ সব যাত্রীর মৃত্যু ! স্বাধীনতা পুরস্কার-২০২৬ প্রদান, সম্মাননা পেল ১৫ ব্যক্তিসহ ৫ প্রতিষ্ঠান প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা ১৮ এপ্রিলই
স্বাগতম:
বিশ্বের সবচেয়ে বিশ্বস্ত নিউজ পোর্টাল দৈনিক তোলপাড় পত্রিকায় প্রবেশ করার জন্য আপনাকে স্বাগতম।

পিরোজপুরে বিএনপির বিক্ষোভ মিছিল

প্রকাশের সময়: শুক্রবার, ৫ সেপ্টেম্বর, ২০২৫

সংবাদদাতা, পিরোজপুর :

‎সন্ত্রাস, চাঁদাবাজ ও দালাল মুক্ত রাজনীতি নিশ্চিত করা এবং দলের ত্যাগী নেতাকর্মীদের যথাযথ মূল্যায়নের দাবিতে পিরোজপুরে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

‎বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল, যুবদল, তাঁতী দল, মৎস্যজীবী দল, শ্রমিকদল ও ছাত্রদলের ব্যানারে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি শহরের নতুন পৌর ভবনের সামনে থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে টাউনক্লাব সড়কে গিয়ে শেষ হয়।

‎মিছিলে নেতৃত্ব দেন জেলা তাঁতী দলের সভাপতি আলী শেখ, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আসিব জামাল, পৌর শ্রমিক দলের সভাপতি রাজ্জাক ফকির, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য নওশাদ শেখ, ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি রফিকুল ইসলাম, জেলা যুবদলের সাবেক সাহিত্য ও প্রকাশনা বিষয়ক সম্পাদক লিটন শেখ এবং পৌর কৃষকদলের ক্রীড়া সম্পাদক তরিকুল ইসলাম তারেক।

‎এছাড়াও জেলা, উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

‎এ সময় নেতাকর্মীরা বলেন, দলকে সন্ত্রাস, দালাল ও চাঁদাবাজ মুক্ত করতে হবে। পাশাপাশি যারা দলীয় দুঃসময়ে পাশে থেকেছেন, ত্যাগ করেছেন তাদের যথাযথ সম্মান ও মূল্যায়ন করা এখন সময়ের দাবি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর