দুঃসংবাদ পেল আফগানিস্তান
এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে আগামীকাল বাংলাদেশের মুখোমুখি হবে আফগানিস্তান। গুরুত্বপূর্ণ ম্যাচের আগে দুঃসংবাদ মিলেছে রশিদ খানের দলের জন্য। চোটের কারণে বাকি টুর্নামেন্ট থেকে ছিটকে গেছেন আফগান পেসার নাভিন উল হক।
আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি) এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, নাভিন এখনও চোট থেকে সেরে উঠতে পারেননি। মেডিকেল টিমও তাকে টুর্নামেন্টের বাকি ম্যাচে খেলাতে ফিট ঘোষণা করেনি। ফলে, চোট পুনর্বাসনের প্রক্রিয়া চলবে তার জন্য। নাভিনের পরিবর্তে দলে জায়গা পেয়েছেন আব্দুল্লাহ আহমাদজাই, যিনি সম্প্রতি আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক করেছেন।-খবর তোলপাড়।
নাভিন এশিয়া কাপ স্কোয়াডে থাকলেও প্রথম ম্যাচে হংকংয়ের বিপক্ষে একাদশে খেলেননি। এবার চোটের কারণে পুরো এশিয়া কাপই শেষ হয়ে গেল তার জন্য।
অন্যদিকে, গ্রুপ ‘বি’ ইতিমধ্যেই জমে উঠেছে। দুটি করে ম্যাচ খেলে বাংলাদেশ ও হংকং; এর মধ্যে বাংলাদেশ একটি ম্যাচ জিতেছে, আর হংকং এখনও জয়ের দেখা পাননি। আফগানিস্তান ও শ্রীলঙ্কা নিজেদের প্রথম ম্যাচে জয় পেয়েছে এবং সুপার ফোরের দৌড়ে এগিয়ে রয়েছে।
বাংলাদেশের জন্য পরিস্থিতি কিছুটা কঠিন। নিজেদের সর্বশেষ ম্যাচে শ্রীলঙ্কার কাছে হেরে সুপার ফোরে যাওয়ার সমীকরণ জটিল হয়ে গেছে। তাই আগামীকাল আফগানিস্তানের সঙ্গে ম্যাচকে কার্যত ‘ডু অর ডাই’ হিসেবে দেখছে লিটন দাসের দল।









Chief Editor-Dipali Rani Roy