শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১১:০৭ অপরাহ্ন
শিরোনাম
হরমুজ প্রণালী ‘সম্পূর্ণ উন্মুক্ত’, জানালেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী চরাঞ্চলেসহ প্রত্যন্ত এলাকায় ডিজেল সংকটে ব্যহত হচ্ছে কৃষি সেচ কার্যক্রম সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরানোর অনুরোধ খতিয়ে দেখছে ভারত ১৫ বছর পর ওয়ানডে খেলতে বাংলাদেশে আসছে অস্ট্রেলিয়া বিদ্যুতের দাম ২০ শতাংশ বাড়ানোর প্রস্তাব নকল বন্ধে এসএসসির রুটিন না দেওয়ার খবর সঠিক নয় বাংলাদেশে হামের টিকার সংকট নেই, ২০ এপ্রিল থেকে টিকাদান কর্মসূচি ইন্দোনেশিয়ায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে চালকসহ সব যাত্রীর মৃত্যু ! স্বাধীনতা পুরস্কার-২০২৬ প্রদান, সম্মাননা পেল ১৫ ব্যক্তিসহ ৫ প্রতিষ্ঠান প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা ১৮ এপ্রিলই
স্বাগতম:
বিশ্বের সবচেয়ে বিশ্বস্ত নিউজ পোর্টাল দৈনিক তোলপাড় পত্রিকায় প্রবেশ করার জন্য আপনাকে স্বাগতম।

বাংলাদেশকে নিয়েই সুপার ফোরে শ্রীলংকা

প্রকাশের সময়: শুক্রবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৫

স্পোর্টস ডেক্স:

বৃহস্পতিবার আবু ধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে আফগানিস্তানকে ৬ উইকেটে হারিয়ে সুপার ফোরে চলে যায় শ্রীলংকা। লংকানদের এই জয়ে কপাল পুড়েছে আফগানদের, ভাগ্য খুলেছে টাইগারদের।

এশিয়া কাপের চলতি ১৭তম আসরে ‘বি’ গ্রুপ থেকে সুপার ফোরে চলে গেলে শ্রীলংকা ও বাংলাদেশ। বাদ পড়েছে আফগাস্তিান ও হংকং ক্রিকেট দল।

শ্রীলংকা তিন ম্যাচে অংশ নিয়ে টানা তিন জয়ে সর্বোচ্চ ৬ পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সুপার ফোরে চলে যায়। বাংলাদেশ তিন ম্যাচের মধ্যে দুটিতে জিতে ৪ পয়েন্ট নিয়ে রানার্স আপ হয়ে সুপার ফোর নিশ্চিত করে।

আফগানিস্তান নিজেদের প্রথম ম্যাচে হংকংয়ের বিপক্ষে জয় পেলেও পরের দুই ম্যাচে বাংলাদেশ ও শ্রীলংকার বিপক্ষে টানা হারে টুর্নামেন্ট থেকে ছিটকে যায়। অন্যদিকে হংকং তিন ম্যাচে অংশ নিয়ে একটিতেও হয় পায়নি।

টুর্নামেন্টের ‘এ’ গ্রুপ থেকে সুপার ফোরে চলে গেছে ভারত ও পাকিস্তান। ভারত নিজেদের প্রথম দুই ম্যাচে টানা জয়ে ৪ পয়েন্ট নিয়ে আগেই সুপার ফোর নিশ্চিত করে।

শুক্রবার গ্রুপের শেষ ম্যাচে ভারতের প্রতিপক্ষ গ্রুপের সবচেয়ে দুর্বল প্রতিপক্ষ ওমান। এই দলটি টানা দুই ম্যাচে হেরে আগেই বিদায় নিয়েছে। শুক্রবার নিয়ম রক্ষার ম্যাচে ভারতের মুখোমুখি হবে ওমান।

পাকিস্তান চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে হারলেও আরব আমিরাত আর ওমানের বিপক্ষে জয়ে ৪ পয়েন্ট নিয়ে সুপার ফোরে চলে যায়।

এবারের এশিয়া কাপ হচ্ছে আরব আমিরাতে। টুর্নামেন্টের স্বাগতিকরা ভারত এবং পাকিস্তানের বিপক্ষে হারলেও ওমানের বিপক্ষে স্বান্তনার জয় পায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর