• শনিবার, ১৩ জুন ২০২৬, ০১:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
‘বিয়ের আগে পারস্পরিক সম্মতিতে শারীরিক সম্পর্ক চরিত্রের দোষ নয়’ ব্রাজিলের সাথে ম্যাচের আগে মরক্কো শিবিরে ইনজুরির ধাক্কা বাংলাদেশের চব্বিশ ঘণ্টায় হামে আক্রান্ত ১ হাজার ১৫৩ জন, মৃত্যু ৬৪০ ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট ঋণনির্ভর উচ্চাভিলাষী লুটপাটের বাজেট জানালো জামায়াত ভারত-বাংলাদেশ এক হলে বিশ্ব শক্তিতে পরিণত হবে জানিয়েছে ভারতীয় হাইকমিশনার সীমান্তে অপরাধ হলে ‘জিরো টলারেন্স’ নীতি, সিদ্ধান্ত বিজিবি ও বিএসএফ ধর্মীয় উসকানিমূলক মন্তব্যের দায়ে মমতার বিরুদ্ধে মামলা উলিপুরে স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প এবং উদ্ভাবনী ধারণা প্রদর্শন অনুষ্ঠিত রাজারহাটে স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী প্রদর্শন ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত জামালপুর সীমান্তের সেই বৃদ্ধের পরিচয় মিলেছে
স্বাগতম:
দৈনিক তোলপাড় পত্রিকায় প্রবেশ করায় আপনাকে স্বাগতম। গুরত্বপূর্ণ তথ্যের জন্য ওয়েবসাইটটির সাথেই থাকুন, আপনার প্রতিষ্ঠানের বহুল প্রচারের জন্য নিয়মিত বিজ্ঞাপন দিন +৮৮-০১৭১৯০২৬৭০০

উলিপুরে স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প এবং উদ্ভাবনী ধারণা প্রদর্শন অনুষ্ঠিত

প্রধান প্রতিবেদক:
Update : শুক্রবার, ১২ জুন, ২০২৬

‘মেধা-বিজ্ঞান-উদ্ভাবনের দেশ, সবার আগে বাংলাদেশ’ এই প্রতিপাদ্যে কুড়িগ্রামের উলিপুরে স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প এবং উদ্ভাবনী ধারণা প্রদর্শন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১২ জুন) সকাল ১০টায় উপজেলা অডিটোরিয়াম হলরুমে শিক্ষা মন্ত্রণালয়ের অধীন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) এডুকেশনাল এক্সিলেন্স সাপোর্ট স্কিম এসইডিপি’র আয়োজনে ও উপজেলা প্রশাসনের বাস্তবায়নে এ কর্মসূচির উদ্বোধন করেন, ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস এম মেহেদী হাসান।-খবর আব্দুল মালেক, উলিপুর(কুড়িগ্রাম) ।

উপজেলা একাডেমিক সুপারভাইজার ও আয়োজক কমিটির সদস্য সচিব নুরে-ই-আলম সিদ্দিকীর সঞ্চালনায় বক্তব্য রাখেন, স্থানীয় সংসদ সদস্যর প্রতিনিধি জেলা জামায়াতে ইসলামীর মজলিসে শূরা ও কর্মপরিষদ সদস্য অধ্যাপক আব্দুল জলিল, উলিপুর সরকারি কলেজের সহযোগী অধ্যাপক ড. মো. সফিকুল ইসলাম, হযরত ফাতিমা (রা.) পৌর বালিকা বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ হাফিজ রুহুল আমীন প্রমুখ।

বক্তারা তাদের বক্তব্যে বলেন, বর্তমান বিশ্বে টিকে থাকতে হলে বিজ্ঞান, প্রযুক্তি ও উদ্ভাবনের বিকল্প নেই। শিক্ষার্থীদের পাঠ্যবইয়ের জ্ঞানের পাশাপাশি গবেষণামুখী ও সৃজনশীল চিন্তায় উদ্বুদ্ধ হতে হবে। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের মধ্যে নতুন কিছু আবিষ্কার ও উদ্ভাবনের আগ্রহ সৃষ্টি করে এবং বাস্তব সমস্যার সমাধানে প্রযুক্তিনির্ভর চিন্তাভাবনা গড়ে তুলতে সহায়তা করে। তারা শিক্ষার্থীদের বিজ্ঞানচর্চা, তথ্যপ্রযুক্তির ব্যবহার এবং উদ্যোক্তা মনোভাব বিকাশে আরও বেশি উৎসাহিত করার ওপর গুরুত্বারোপ করেন।

এ ছাড়াও জেলা শিক্ষা অফিসের সহকারী পরিদর্শক আব্দুল মালেক, উলিপুর মহারাণী স্বর্ণময়ী স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জাহাঙ্গীর আলম সরদার, আয়োজক কমিটির সদস্য প্রভাষক আব্দুল্লাহ আল-আমিন, সহকারী শিক্ষক এহসানুল করিম প্রিন্সসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও প্রশাসনের কর্মকর্তারা অংশগ্রহণ করেন।
উদ্বোধন শেষে অতিথিরা বিভিন্ন স্টল পরিদর্শন করেন এবং শিক্ষার্থীদের উদ্ভাবনী প্রকল্প সম্পর্কে খোঁজখবর নেন। শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী চিন্তা, বিজ্ঞানভিত্তিক প্রকল্প ও প্রযুক্তিনির্ভর বিভিন্ন ধারণা উপস্থাপন করে।

দিনব্যাপী অনুষ্ঠিত এ প্রদর্শনীতে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অংশগ্রহণে মোট ১৫টি স্টল প্রদর্শিত হয়। বিচারকদের মূল্যায়নে এন.এস. আমিন রেসিডেন্সিয়াল স্কুল প্রথম স্থান, উলিপুর সরকারি কলেজ দ্বিতীয় স্থান এবং উলিপুর মহারাণী স্বর্ণময়ী স্কুল এন্ড কলেজ তৃতীয় স্থান অর্জন করে। অনুষ্ঠান শেষে বিজয়ী দলগুলোর হাতে সনদপত্র ও ক্রেস্ট তুলে দেন অতিথিরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর