শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১০:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম
স্বাধীনতা পুরস্কার-২০২৬ প্রদান, সম্মাননা পেল ১৫ ব্যক্তিসহ ৫ প্রতিষ্ঠান প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা ১৮ এপ্রিলই প্রতিশোধ নয়, সহনশীলতাই সমৃদ্ধ বাংলাদেশের পথ জানালো বাংলাদেশের প্রধানমন্ত্রী অধস্তন আদালতে ৪০ লাখের বেশি মামলা মব জাস্টিসে ‘জিরো টলারেন্স’: ডা. জাহেদ বৈদ্যেরবাজারে তরুনের অভিযান গ্রন্থাগারের বাংলা নববর্ষ উদযাপন বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন, আনন্দ শোভাযাত্রায় হাজারও মানুষের ঢল BTCL জিপন ব্রডব্যান্ড ইন্টারনেট ফ্রি রাউটারসহ সংযোগ নেওয়ার নিয়ম(অনলাইন আবেদন) দেশবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানালেন বাংলাদেশের প্রধানমন্ত্রী সুবিধাবঞ্চিত শিশুরা পেলো স্কুল পোশাক ও ব্যাগ
স্বাগতম:
বিশ্বের সবচেয়ে বিশ্বস্ত নিউজ পোর্টাল দৈনিক তোলপাড় পত্রিকায় প্রবেশ করার জন্য আপনাকে স্বাগতম।

কুড়িগ্রামে আগাম সতর্ক বার্তা প্রদান বিষয়ক সভা অনুষ্ঠিত

প্রকাশের সময়: মঙ্গলবার, ২৫ জুন, ২০২৪

হুমায়ুন কবির সূর্য:

দুর্যোগকালিন সময়ে আগাম সতর্ক বার্তা প্রদান ও ক্ষয়ক্ষতির সঠিক তথ্য তুলে আনার জন্য সমমনা জিও-এনজিও কর্মকর্তাদেরকে নিয়ে সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৫জুন) সকালে কুড়িগ্রাম আরডিআরএস সম্মেলন কক্ষে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ত্রাণ ও পূণর্বাসন বিষয়ক কর্মকর্তা আব্দুল হাই সরকার।

আরডিআরএস’র ট্রান্স বাউন্ডারী ফ্লাড রেজিলেন্স প্রকল্পের উদ্যোগে আয়োজিত সভায় বক্তব্য রাখেন আরডিআরএস বাংলাদেশ’র কোঅর্ডিনেটর (ইমারজেন্সি এন্ড হিউমেন্টেরিয়ার) তপন কুমার সাহা, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের প্রতিনিধি মারজান হোসেন, সাংবাদিক হুমায়ুন কবির সূর্য, যাত্রাপুর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল গফুর প্রমুখ।

সভায় সকলের মতামতের ভিত্তিতে দুর্যোগের তাৎক্ষণিক খবর আদান প্রদানের জন্য আরডিআরএস কুড়িগ্রামকে এডমিন করে ‘কুড়িগ্রাম আরলি ওয়ার্ণিং সিস্টেম’ নামে একটি হোয়াটস অ্যাপ গ্রুপ খোলার সিদ্ধান্ত হয়। গ্রুপে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাগণ তাৎক্ষণিকভাবে তথ্য সরবরাহ করলে এনজিও থেকে দ্রুত ডোনারদের কাছে রেসপন্সের জন্য যোগাযোগ করা সম্ভব হবে বলে আয়োজকরা জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর