শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৮:৪৮ অপরাহ্ন
স্বাগতম:
বিশ্বের সবচেয়ে বিশ্বস্ত নিউজ পোর্টাল দৈনিক তোলপাড় পত্রিকায় প্রবেশ করার জন্য আপনাকে স্বাগতম।

শুক্রবার মধ্যরাত থেকে শুরু হচ্ছে জাটকা ইলিশ শিকারে নিষেধাজ্ঞা

প্রকাশের সময়: শুক্রবার, ৩১ অক্টোবর, ২০২৫

ইলিশের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে শুরু হচ্ছে সাগর ও নদীতে জাটকা ইলিশ শিকারের ওপর নিষেধাজ্ঞা। এই নিষেধাজ্ঞা শুক্রবার মধ্যরাত থেকে শুরু হবে এবং চলবে আগামী বছরের ৩০ জুন পর্যন্ত।-খবর তোলপাড়।

আগামী ১ নভেম্বর থেকে ৩০ জুন পর্যন্ত এ আইন অমান্য করলে ১ বছর থেকে ২ বছরের সশ্রম কারাদণ্ড অথবা পাঁচ হাজার টাকা পর্যন্ত জরিমানা অথবা উভয় দণ্ডে দণ্ডিত হবার বিধান রয়েছে।

জাটকা রক্ষায় পটুয়াখালী জেলা প্রশাসন, জেলা মৎস্য অফিস, কোস্টগার্ড ও নৌপুলিশ সমন্বয়ে সাগর ও নদীতে অভিযান চলানো হবে বলে জানিয়েছে জেলা মৎস্য বিভাগ।

পটুয়াখালী জেলা মৎস্য কর্মকর্তা কামরুল ইসলাম জানান, জাটকার অবরোধ সফল করতে অভিযান চলবে। তবে এ অবরোধকালীন উপজেলার জেলার নিবন্ধিত ১৮ হাজার জেলেকে ৪ মাস ভিজিএফ কর্মসূচির আওতায় মাসে ৪০ কেজি করে চাল প্রদান করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর