শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০১:১৪ পূর্বাহ্ন
শিরোনাম
স্বাধীনতা পুরস্কার-২০২৬ প্রদান, সম্মাননা পেল ১৫ ব্যক্তিসহ ৫ প্রতিষ্ঠান প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা ১৮ এপ্রিলই প্রতিশোধ নয়, সহনশীলতাই সমৃদ্ধ বাংলাদেশের পথ জানালো বাংলাদেশের প্রধানমন্ত্রী অধস্তন আদালতে ৪০ লাখের বেশি মামলা মব জাস্টিসে ‘জিরো টলারেন্স’: ডা. জাহেদ বৈদ্যেরবাজারে তরুনের অভিযান গ্রন্থাগারের বাংলা নববর্ষ উদযাপন বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন, আনন্দ শোভাযাত্রায় হাজারও মানুষের ঢল BTCL জিপন ব্রডব্যান্ড ইন্টারনেট ফ্রি রাউটারসহ সংযোগ নেওয়ার নিয়ম(অনলাইন আবেদন) দেশবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানালেন বাংলাদেশের প্রধানমন্ত্রী সুবিধাবঞ্চিত শিশুরা পেলো স্কুল পোশাক ও ব্যাগ
স্বাগতম:
বিশ্বের সবচেয়ে বিশ্বস্ত নিউজ পোর্টাল দৈনিক তোলপাড় পত্রিকায় প্রবেশ করার জন্য আপনাকে স্বাগতম।

কুড়িগ্রামে অবৈধ অনুপ্রবেশকালে ৩ বাংলাদেশীকে বিজিবির কাছে হস্তান্তর করেছে বিএসএফ

প্রকাশের সময়: শুক্রবার, ৭ নভেম্বর, ২০২৫

হুমায়ুন কবির সূর্য:

কুড়িগ্রামে ফুলবাড়ী উপজেলার বালাটারী সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের সময় ৩ বাংলাদেশী নারী-পুরুষকে আটক করে বিজিবি’র কাছে হস্তান্তর করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। শুক্রবার (৭ নভেম্বর) সকালে আটককৃতদের অবৈধ অনুপ্রবেশের দায়ে মামলা করে ফুলবাড়ী থানায় সোপর্দ করেছে বিজিবি।

আটককৃতরা উপজেলার কাশিপুর ইউনিয়নের উত্তর কাশিপুর গ্রামের মৃত: আব্দুল বারেক’র স্ত্রী বাহাতন বেওয়া (৪৮), তার মেয়ে একই ইউনিয়নের ঘুঘুরহাট গ্রামের রেজাউল ইসলামের স্ত্রী বানেছা বেগম (৩৫) এবং বানেছার ছেলে আলী হক (১৭)।

পুলিশ ও বিজিবি জানান, আটককৃতরা অবৈধভাবে দালালদের মাধ্যমে দীর্ঘদিন পূর্বে কাজের সন্ধানে দিল্লীতে যান। সেখানে কাজ শেষে আবারো দালালদের মাধ্যমে বৃহস্পতিবার গভীররাতে অবৈধ পন্থায় বাংলাদেশে প্রবেশের সময় বিএসএফ’র কাছে আটক হন। এসময় বিএসএফ তাদেরকে ফুলবাড়ী উপজেলার বালাটারী সীমান্তের আন্তর্জাতিক মেইন পিলার ৯৩২ এর ২ এস’র পাশ দিয়ে কাটাতার পেরুবার সময় আটক হন। পরে বিএেএফ তাদেরকে লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নের অধীন বালারহাট বিজিবি ক্যাম্পে পতাকা বৈঠকের পর হস্তান্তর করে।

এ ঘটনায় বিজিবি বাদী হয়ে আটককৃতদের অবৈধ অনুপ্রবেশ আইনে একটি মামলা দায়ের করে শুক্রবার সকালে তাদেরকে ফুলবাড়ী থানায় সোপর্দ করা হয়। বর্তমানে তারা ফুলবাড়ী থানা হেফাজতে রয়েছেন।

ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ শওকত আলী সরকার জানান, শুক্রবার(৭নভেম্বর) সকালে বিজিবি পাসপোর্ট আইনে মামলা দায়ের করে তিনজনকে থানায় সোপর্দ করেছে। তাদেরকে কুড়িগ্রাম আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর