শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৭:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম
হরমুজ প্রণালী ‘সম্পূর্ণ উন্মুক্ত’, জানালেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী চরাঞ্চলেসহ প্রত্যন্ত এলাকায় ডিজেল সংকটে ব্যহত হচ্ছে কৃষি সেচ কার্যক্রম সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরানোর অনুরোধ খতিয়ে দেখছে ভারত ১৫ বছর পর ওয়ানডে খেলতে বাংলাদেশে আসছে অস্ট্রেলিয়া বিদ্যুতের দাম ২০ শতাংশ বাড়ানোর প্রস্তাব নকল বন্ধে এসএসসির রুটিন না দেওয়ার খবর সঠিক নয় বাংলাদেশে হামের টিকার সংকট নেই, ২০ এপ্রিল থেকে টিকাদান কর্মসূচি ইন্দোনেশিয়ায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে চালকসহ সব যাত্রীর মৃত্যু ! স্বাধীনতা পুরস্কার-২০২৬ প্রদান, সম্মাননা পেল ১৫ ব্যক্তিসহ ৫ প্রতিষ্ঠান প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা ১৮ এপ্রিলই
স্বাগতম:
বিশ্বের সবচেয়ে বিশ্বস্ত নিউজ পোর্টাল দৈনিক তোলপাড় পত্রিকায় প্রবেশ করার জন্য আপনাকে স্বাগতম।

নড়াইলে যৌথবাহিনীর অভিযানে পলিথিন জব্দ ৫০ হাজার টাকা জরিমানা

প্রকাশের সময়: বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫


উজ্জ্বল রায়, নড়াইল :

নড়াইলে যৌথবাহিনীর অভিযানে বিপুল পরিমান পলিথিন জব্দ ৫০ হাজার টাকা জরিমানা। নড়াইলে ফের সেনাবাহিনী ও জেলা প্রশাসনের যৌথ অভিযানে বিপুল পরিমান নিষিদ্ধ পলিথিন জব্দ ও ব্যবহার অনুপযোগী করে ধ্বংস করা হয়েছে। পাশাপাশি অভিযুক্ত ব্যবসায়ী কে ভ্রাম্যমাণ আদালতে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার দুপুরে নড়াইল সদরের বুড়িখালী, চৌগাছা এলাকায় ইমরান হোসেনের গোডাউনে প্রায় সাড়ে ৪ লাখ টাকার পলিথিন জব্দ করে নড়াইল সেনাবাহিনী ক্যাম্প।

সূত্রে জানা গেছে দীর্ঘ দিন ধরে নিষিদ্ধ পলিথিন অবৈধভাবে মজুদ করে খুচরা বাজারে সরবরাহ করে আসছিলো ইমরান হোসেন। সেনাবাহিনী ও জেলা প্রশাসনের যৌথ অভিযানে নিজেই নিষিদ্ধ পলিথিন ব্যবসার কথা স্বীকার করেন। এসময় তালাবদ্ধ ঘর খুলে প্রবেশ করতেই মেলে দুই ঘর ভর্তি বিভিন্ন আকৃতির বস্তা ভর্তি ২৫ শো কেজির বিপুল পরিমান নিষিদ্ধ পলিথিন। পরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. বদিউজ্জামান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ঘটনাস্থলে অভিযুক্তকে ৫০ হাজার টাকা জরিমানা করেন। পাশাপাশি নিষিদ্ধ পলিথিন ব্যবহার অনুপযোগী করে পরিবেশ অধিদপ্তরের কাছে হস্তান্তর করেন ভ্রাম্যমাণ আদালত।

মো.বদিউজ্জামান সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট,জানান নড়াইল জেলা প্রশাসনের এধরণের অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর