শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০১:২৩ অপরাহ্ন
শিরোনাম
স্বাধীনতা পুরস্কার-২০২৬ প্রদান, সম্মাননা পেল ১৫ ব্যক্তিসহ ৫ প্রতিষ্ঠান প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা ১৮ এপ্রিলই প্রতিশোধ নয়, সহনশীলতাই সমৃদ্ধ বাংলাদেশের পথ জানালো বাংলাদেশের প্রধানমন্ত্রী অধস্তন আদালতে ৪০ লাখের বেশি মামলা মব জাস্টিসে ‘জিরো টলারেন্স’: ডা. জাহেদ বৈদ্যেরবাজারে তরুনের অভিযান গ্রন্থাগারের বাংলা নববর্ষ উদযাপন বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন, আনন্দ শোভাযাত্রায় হাজারও মানুষের ঢল BTCL জিপন ব্রডব্যান্ড ইন্টারনেট ফ্রি রাউটারসহ সংযোগ নেওয়ার নিয়ম(অনলাইন আবেদন) দেশবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানালেন বাংলাদেশের প্রধানমন্ত্রী সুবিধাবঞ্চিত শিশুরা পেলো স্কুল পোশাক ও ব্যাগ
স্বাগতম:
বিশ্বের সবচেয়ে বিশ্বস্ত নিউজ পোর্টাল দৈনিক তোলপাড় পত্রিকায় প্রবেশ করার জন্য আপনাকে স্বাগতম।

শেখ হাসিনাকে ফেরত পাঠাতে ভারতকে আবারও চিঠি দিলো বাংলাদেশ

প্রকাশের সময়: রবিবার, ২৩ নভেম্বর, ২০২৫

ভারতে আশ্রয় নেওয়া বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে দেশে ফেরত পাঠানোর অনুরোধ জানিয়ে নতুন করে দিল্লিকে চিঠি দিয়েছে বাংলাদেশ। শুক্রবার (২১ নভেম্বর) চিঠিটি পাঠানোর পর রোববার ২৩ নভেম্বর পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই তথ্য নিশ্চিত করেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।

তিনি বলেন, দুই দিন আগে দিল্লিতে বাংলাদেশ মিশন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে আনুষ্ঠানিকভাবে চিঠি পাঠিয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়ে মৃত্যুদণ্ড ঘোষণার পর তাদের ফেরত পাঠানোর অনুরোধ জানানো হয়েছে। এর আগে শেখ হাসিনাকে ফেরাতে পাঠানো চিঠির কোনো জবাব আসেনি।-খবর তোলপাড়।

ট্রাইব্যুনাল গত সোমবার ১৭ নভেম্বর জুলাই আন্দোলনের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড দেয়। একই মামলায় পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল মামুন রাজসাক্ষী হওয়ায় পাঁচ বছরের কারাদণ্ড পান। রায় ঘোষণার পরদিন থেকেই অন্তর্বর্তী সরকার ভারতের প্রতি আবারও আহ্বান জানায় তাদের দেশে ফেরত পাঠানোর জন্য।

গত বছরের ৫ আগস্ট সরকারের পতনের পর শেখ হাসিনা ভারতে আশ্রয় নেন। তখনই ঢাকার পক্ষ থেকে প্রত্যর্পণ চুক্তির আওতায় তাকে ফেরত চেয়ে চিঠি পাঠানো হয়। কিন্তু দিল্লির পক্ষ থেকে কোনো জবাব মেলেনি। পররাষ্ট্র উপদেষ্টা জানান, সাম্প্রতিক রায়ের পর বিষয়টি নতুন পর্যায়ে গেছে এবং ভারতের বিদ্যমান চুক্তিতে প্রত্যর্পণের প্রক্রিয়া আরও সুস্পষ্টভাবে সমর্থন করে।

তিনি আরও বলেন, প্রয়োজনে আরও একটি আনুষ্ঠানিক চিঠি পাঠানো হবে। অন্যদিকে ঢাকার ভারতীয় দূতাবাস সূত্র জানিয়েছে, সন্ধ্যা পর্যন্ত তারা এমন কোনো চিঠির কপি পায়নি। তবে দিল্লি বিষয়টি আইনি কাঠামোর মধ্যে পর্যালোচনা করছে বলে আগেই জানিয়েছিল ভারতের পররাষ্ট্র দফতর।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর