শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১০:৫২ পূর্বাহ্ন
শিরোনাম
হরমুজ প্রণালী ‘সম্পূর্ণ উন্মুক্ত’, জানালেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী চরাঞ্চলেসহ প্রত্যন্ত এলাকায় ডিজেল সংকটে ব্যহত হচ্ছে কৃষি সেচ কার্যক্রম সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরানোর অনুরোধ খতিয়ে দেখছে ভারত ১৫ বছর পর ওয়ানডে খেলতে বাংলাদেশে আসছে অস্ট্রেলিয়া বিদ্যুতের দাম ২০ শতাংশ বাড়ানোর প্রস্তাব নকল বন্ধে এসএসসির রুটিন না দেওয়ার খবর সঠিক নয় বাংলাদেশে হামের টিকার সংকট নেই, ২০ এপ্রিল থেকে টিকাদান কর্মসূচি ইন্দোনেশিয়ায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে চালকসহ সব যাত্রীর মৃত্যু ! স্বাধীনতা পুরস্কার-২০২৬ প্রদান, সম্মাননা পেল ১৫ ব্যক্তিসহ ৫ প্রতিষ্ঠান প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা ১৮ এপ্রিলই
স্বাগতম:
বিশ্বের সবচেয়ে বিশ্বস্ত নিউজ পোর্টাল দৈনিক তোলপাড় পত্রিকায় প্রবেশ করার জন্য আপনাকে স্বাগতম।

৪৭তম বিসিএস পরীক্ষার্থীদের পরীক্ষা বর্জনের ঘোষণা

প্রকাশের সময়: বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫

৪৭তম বিসিএস লিখিত পরীক্ষার রুটিন পরিবর্তনসহ সময় বাড়ানোর দাবিতে টানা আন্দোলনের পর পরীক্ষা বর্জনের ঘোষণা দিয়েছেন পরীক্ষার্থীরা।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে আয়োজিত সংবাদ সম্মেলনে বুধবার বিকেলে তারা এই সিদ্ধান্ত জানান।-খবর তোলপাড়।

পরীক্ষার্থীরা অভিযোগ করেন, পর্যাপ্ত প্রস্তুতির সুযোগ দেওয়া হয়নি, পুরোনো ও নতুন পরীক্ষার্থীদের মধ্যে বৈষম্যমূলক পরিস্থিতি তৈরি হয়েছে, আন্দোলনকারীদের ওপর দমন-পীড়ন চালানো হয়েছে- এ কারণেই তাদের ন্যায্য দাবি উপেক্ষিত হয়েছে।

তাদের বক্তব্য, নতুন সময়সূচি না বদলানোয় অনেকেই বাস্তবে পরীক্ষায় অংশ নেওয়ার মতো অবস্থায় নেই। তাই বাধ্য হয়েই পরীক্ষা বর্জনের পথে হাঁটছেন।

৪৭তম বিসিএস লিখিত পরীক্ষার্থী ব্যানারে বক্তব্যে সাইফ মুরাদ বলেন, “দীর্ঘদিন ধরে আন্দোলন করলেও অনেকে বিষয়টি জানেন না। অনেক শিক্ষার্থী পরীক্ষা বর্জন করবেন। উপস্থিতি অস্বাভাবিকভাবে কম হলে আবারও পুনরায় পরীক্ষার দাবি উঠবে। গত ৩০ দিনে পিএসসি ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে বারবার অনুরোধ করা হলেও কোনো সমাধান পাওয়া যায়নি। এমনকি আন্দোলনের সময় ৪০-৫০ জন শিক্ষার্থী আহত হয়েছেন।”

তিনি আরও বলেন, “আমরা কোনো রাজনৈতিক স্লোগান দিইনি। শুধু ন্যায্য প্রতিযোগিতার সুযোগ চেয়েছি। পুরোনো পরীক্ষার্থীরা তিন মাস আগে আরেকটি লিখিত পরীক্ষা দিয়েছেন, যেখানে নতুনদের জন্য পর্যাপ্ত প্রস্তুতি নেওয়া অসম্ভব।” এ অবস্থাকে তিনি ‘বৈষম্যমূলক’ বলে উল্লেখ করেন।

আন্দোলনের শেষ দিকে রাস্তায় নামতে হওয়ায় জনদুর্ভোগ সৃষ্টি হয়েছে স্বীকার করে তিনি ক্ষমাপ্রার্থনাও জানান।

অন্যদিকে সরকারি কর্মকমিশন (পিএসসি) জানিয়েছে, তাদের সিদ্ধান্ত অপরিবর্তিত। ৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষা পূর্বঘোষিত সূচি অনুযায়ী বৃহস্পতিবার (২৭ নভেম্বর) শুরু হবে। পরীক্ষা অনুষ্ঠিত হবে দেশের আটটি কেন্দ্রে- ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ। পদ-সংশ্লিষ্ট কিছু লিখিত পরীক্ষা শুধুমাত্র ঢাকায় নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর