শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১০:৫১ পূর্বাহ্ন
শিরোনাম
হরমুজ প্রণালী ‘সম্পূর্ণ উন্মুক্ত’, জানালেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী চরাঞ্চলেসহ প্রত্যন্ত এলাকায় ডিজেল সংকটে ব্যহত হচ্ছে কৃষি সেচ কার্যক্রম সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরানোর অনুরোধ খতিয়ে দেখছে ভারত ১৫ বছর পর ওয়ানডে খেলতে বাংলাদেশে আসছে অস্ট্রেলিয়া বিদ্যুতের দাম ২০ শতাংশ বাড়ানোর প্রস্তাব নকল বন্ধে এসএসসির রুটিন না দেওয়ার খবর সঠিক নয় বাংলাদেশে হামের টিকার সংকট নেই, ২০ এপ্রিল থেকে টিকাদান কর্মসূচি ইন্দোনেশিয়ায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে চালকসহ সব যাত্রীর মৃত্যু ! স্বাধীনতা পুরস্কার-২০২৬ প্রদান, সম্মাননা পেল ১৫ ব্যক্তিসহ ৫ প্রতিষ্ঠান প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা ১৮ এপ্রিলই
স্বাগতম:
বিশ্বের সবচেয়ে বিশ্বস্ত নিউজ পোর্টাল দৈনিক তোলপাড় পত্রিকায় প্রবেশ করার জন্য আপনাকে স্বাগতম।

রংপুরে ৮ দিনব্যাপী বিভাগীয় বইমেলার সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

প্রকাশের সময়: বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫


পিআইডি, রংপুর :

রংপুরে আট দিনব্যাপী বিভাগীয় বইমেলা, ২০২৫-এর সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৫শে নভেম্বর) বিকালে রংপুর পাবলিক লাইব্রেরি চত্বরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রংপুরের বিভাগীয় কমিশনার মোঃ শহিদুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রংপুরের অতিরিক্ত জেলাপ্রশাসক মো: রমিজ আলম। রংপুর বিভাগীয় প্রশাসন এই বইমেলার আয়োজন করেছে।

সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় বিভাগীয় কমিশনার বলেন, উন্নত জাতি গঠনে বইয়ের বিকল্প নেই। এজন্য নতুন প্রজন্মের গুণগত শিক্ষা অর্জনে অভিভাবকদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। ইলেকট্রনিক মাধ্যমের মাধ্যমে বই পাঠের প্রসঙ্গে তিনি বলেন, মোবাইলসহ বিভিন্ন ডিভাইসে দীর্ঘক্ষণ পড়াশোনা চোখের জন্য মারাত্মক ক্ষতিকর। তাই ইলেকট্রনিক্স মিডিয়ার প্রতি নির্ভরতা কমিয়ে শিক্ষার্থীদের বই পড়ায় অধিক মনোযোগী হওয়া প্রয়োজন। তিনি শিক্ষার্থীদের বই পড়ায় আগ্রহী করে তুলতে শিক্ষকসহ সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য প্রদান করেন রংপুরের স্থানীয় সরকার বিভাগের পরিচালক মোঃ আবু জাফর, রংপুরের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মোঃ আব্দুল মোতালেব সরকার, জাতীয় গ্রন্থকেন্দ্রের উপপরিচালক মো. ফরিদ উদ্দিন সরকার প্রমুখ।

সমাপনী অনুষ্ঠানে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে সনদ ও উপহার তুলে দেওয়া হয় এবং মেলামঞ্চে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, রংপুরের খ্যাতিমান লেখক, সাংবাদিক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর