শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৭:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম
স্বাধীনতা পুরস্কার-২০২৬ প্রদান, সম্মাননা পেল ১৫ ব্যক্তিসহ ৫ প্রতিষ্ঠান প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা ১৮ এপ্রিলই প্রতিশোধ নয়, সহনশীলতাই সমৃদ্ধ বাংলাদেশের পথ জানালো বাংলাদেশের প্রধানমন্ত্রী অধস্তন আদালতে ৪০ লাখের বেশি মামলা মব জাস্টিসে ‘জিরো টলারেন্স’: ডা. জাহেদ বৈদ্যেরবাজারে তরুনের অভিযান গ্রন্থাগারের বাংলা নববর্ষ উদযাপন বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন, আনন্দ শোভাযাত্রায় হাজারও মানুষের ঢল BTCL জিপন ব্রডব্যান্ড ইন্টারনেট ফ্রি রাউটারসহ সংযোগ নেওয়ার নিয়ম(অনলাইন আবেদন) দেশবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানালেন বাংলাদেশের প্রধানমন্ত্রী সুবিধাবঞ্চিত শিশুরা পেলো স্কুল পোশাক ও ব্যাগ
স্বাগতম:
বিশ্বের সবচেয়ে বিশ্বস্ত নিউজ পোর্টাল দৈনিক তোলপাড় পত্রিকায় প্রবেশ করার জন্য আপনাকে স্বাগতম।

পোস্টাল ভোট: প্রবাসী নিবন্ধন ছাড়াল সাড়ে ৪ লাখ

প্রকাশের সময়: বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিতে প্রবাসীদের নিবন্ধন সংখ্যা সাড়ে চার লাখ ছাড়িয়েছে। ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে বিভিন্ন দেশ থেকে এখন পর্যন্ত নিবন্ধন করেছেন ৪ লাখ ৫৯ হাজার ১৯৭ জন প্রবাসী ভোটার। এর মধ্যে পুরুষ ভোটার ৪ লাখ ৩০ হাজার ৮১৬ জন এবং নারী ভোটার ২৮ হাজার ৩৭৯ জন।-খবর তোলপাড়।

বুধবার (১৭ ডিসেম্বর) বেলা সাড়ে ১২টা পর্যন্ত নির্বাচন কমিশনের পোস্টাল ব্যালট–সংক্রান্ত ওয়েবসাইটে হালনাগাদ তথ্য থেকে এসব জানা গেছে। একই অ্যাপে দেশের ভেতর থেকেও নিবন্ধন করেছেন ৪৪ হাজার ০৩৪ জন। তাদের মধ্যে সরকারি চাকরিজীবী রয়েছেন ৪৪ হাজার ৩৬৯ জন এবং নির্বাচনী দায়িত্বে নিয়োজিত ৫৯ জন।

নির্বাচন কমিশন এবারই প্রথমবারের মতো আইটি-সাপোর্টেড পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোটগ্রহণের উদ্যোগ নিয়েছে। এই ব্যবস্থায় প্রবাসী ভোটারদের পাশাপাশি আইনি হেফাজতে থাকা ব্যক্তি এবং নির্বাচনী দায়িত্বে থাকা কর্মকর্তারাও ভোট দিতে পারবেন। এ জন্য সংশ্লিষ্টদের ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে নিবন্ধন করতে হচ্ছে।

ইসির তথ্য অনুযায়ী, নিবন্ধন কার্যক্রম শুরু হয়েছে ১৯ নভেম্বর থেকে, যা চলবে ২৫ ডিসেম্বর পর্যন্ত। বর্তমানে দক্ষিণ কোরিয়া, জাপান, দক্ষিণ আফ্রিকা, চীন, মিশর, মোজাম্বিক, লিবিয়া, মরিশাস, হংকং, ব্রাজিল, উগান্ডা, ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গো, ইথিওপিয়া, নাইজেরিয়া, লাইবেরিয়া, বতসোয়ানা, কেনিয়া, রুয়ান্ডা, আলজেরিয়া, অ্যাঙ্গোলা, তানজানিয়া, সোমালিয়া, ঘানা, গিনি, মরক্কো, দক্ষিণ সুদান, চিলি, সিয়েরা লিওন, ইকুয়েডর, তাইওয়ান, আর্জেন্টিনা, অস্ট্রেলিয়া, মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র, গাম্বিয়া, পেরু, জিম্বাবুয়ে, যুক্তরাষ্ট্র, সৌদি আরবসহ একাধিক দেশে এ নিবন্ধন কার্যক্রম চলছে।

নিবন্ধন সম্পন্ন হলে ভোটারদের ঠিকানায় ডাকযোগে পোস্টাল ব্যালট পাঠানো হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। ভোটাররা ব্যালটে ভোট দিয়ে নির্ধারিত ফিরতি খামের মাধ্যমে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তার কাছে তা পাঠাবেন।

ইসি কর্মকর্তারা বলছেন, অতীতে পোস্টাল ব্যালট কার্যকরভাবে ব্যবহার করা যায়নি। সে অভিজ্ঞতা থেকে এবার প্রযুক্তিনির্ভর ব্যবস্থা চালু করা হয়েছে। প্রবাসীদের মধ্যে সাড়া আশাব্যঞ্জক বলেও মনে করছে কমিশন। আগামী নির্বাচনে প্রাথমিকভাবে প্রায় ৫০ লাখ প্রবাসী ভোটারকে ভোট প্রক্রিয়ায় যুক্ত করার লক্ষ্য নিয়ে কাজ করছে সংস্থাটি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর