শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৯:০১ পূর্বাহ্ন
শিরোনাম
হরমুজ প্রণালী ‘সম্পূর্ণ উন্মুক্ত’, জানালেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী চরাঞ্চলেসহ প্রত্যন্ত এলাকায় ডিজেল সংকটে ব্যহত হচ্ছে কৃষি সেচ কার্যক্রম সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরানোর অনুরোধ খতিয়ে দেখছে ভারত ১৫ বছর পর ওয়ানডে খেলতে বাংলাদেশে আসছে অস্ট্রেলিয়া বিদ্যুতের দাম ২০ শতাংশ বাড়ানোর প্রস্তাব নকল বন্ধে এসএসসির রুটিন না দেওয়ার খবর সঠিক নয় বাংলাদেশে হামের টিকার সংকট নেই, ২০ এপ্রিল থেকে টিকাদান কর্মসূচি ইন্দোনেশিয়ায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে চালকসহ সব যাত্রীর মৃত্যু ! স্বাধীনতা পুরস্কার-২০২৬ প্রদান, সম্মাননা পেল ১৫ ব্যক্তিসহ ৫ প্রতিষ্ঠান প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা ১৮ এপ্রিলই
স্বাগতম:
বিশ্বের সবচেয়ে বিশ্বস্ত নিউজ পোর্টাল দৈনিক তোলপাড় পত্রিকায় প্রবেশ করার জন্য আপনাকে স্বাগতম।

কুড়িগ্রাম জেলা ছাত্র ইউনিয়নের ২ দিন ব্যাপী শীতকালীন শিক্ষা ক্যাম্পের উদ্বোধন

প্রকাশের সময়: শনিবার, ২০ ডিসেম্বর, ২০২৫

সংবাদদাতা, কুড়িগ্রাম :

শনিবার ২০ জানুয়ারি’২৫ সকাল ১০ টায় কুড়িগ্রামের রাজারহাট উপজেলার বিদ্যানন্দ ইউনিয়নে তিস্তা নদীর চরে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন কুড়িগ্রাম জেলা সংসদের ২ দিন ব্যাপী শীতকালীন শিক্ষা ক্যাম্প শুরু হয়েছে।

জাতীয় সঙ্গীত ও ছাত্র ইউনিয়ন সঙ্গীতের মধ্য দিয়ে এ শিক্ষা ক্যাম্পের উদ্বোধনী আয়োজন শুরু হয়। শিক্ষা ক্যাম্পের উদ্বোধন ঘোষণা করেন ছাত্র ইউনিয়ন কুড়িগ্রাম জেলা সংসদের সাবেক সভাপতি মাহফুজার রহমান রাজু। ক্যাম্পের শিক্ষার্থীদের ছাত্র ইউনিয়নের শপথবাক্য পাঠ করান ছাত্র ইউনিয়ন কুড়িগ্রাম জেলা সংসদের সভাপতি রিদওয়ান পর্ব।

ক্যাম্পে প্রশিক্ষক হিসেবে অংশ নিয়েছেন ছাত্র ইউনিয়ন কুড়িগ্রাম জেলা সংসদের সাবেক সভাপতি কবি সাম্য রাইয়ান, কুড়িগ্রাম জেলা সংসদের সাবেক সভাপতি অনিরুদ্ধ প্রণয় প্রান্তিক ও রংপুর জেলা সংসদের সাধারণ সম্পাদক আবির ইয়ামান।

২ দিন ব্যাপী অনুষ্ঠিত শিক্ষা ক্যাম্পে সেমিনার, পাঠচক্র, শারীরিক শিক্ষার পাশাপাশি খেলাধুলা, নৌকাভ্রমণ, ক্যাম্পফায়ারের আয়োজনও রয়েছে। এছাড়া সন্ধ্যায় সাংস্কৃতিক আয়োজন পরিবেশন করবে সাংস্কৃতিক ইউনিয়ন, কুড়িগ্রাম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর