শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৯:০১ পূর্বাহ্ন
শিরোনাম
হরমুজ প্রণালী ‘সম্পূর্ণ উন্মুক্ত’, জানালেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী চরাঞ্চলেসহ প্রত্যন্ত এলাকায় ডিজেল সংকটে ব্যহত হচ্ছে কৃষি সেচ কার্যক্রম সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরানোর অনুরোধ খতিয়ে দেখছে ভারত ১৫ বছর পর ওয়ানডে খেলতে বাংলাদেশে আসছে অস্ট্রেলিয়া বিদ্যুতের দাম ২০ শতাংশ বাড়ানোর প্রস্তাব নকল বন্ধে এসএসসির রুটিন না দেওয়ার খবর সঠিক নয় বাংলাদেশে হামের টিকার সংকট নেই, ২০ এপ্রিল থেকে টিকাদান কর্মসূচি ইন্দোনেশিয়ায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে চালকসহ সব যাত্রীর মৃত্যু ! স্বাধীনতা পুরস্কার-২০২৬ প্রদান, সম্মাননা পেল ১৫ ব্যক্তিসহ ৫ প্রতিষ্ঠান প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা ১৮ এপ্রিলই
স্বাগতম:
বিশ্বের সবচেয়ে বিশ্বস্ত নিউজ পোর্টাল দৈনিক তোলপাড় পত্রিকায় প্রবেশ করার জন্য আপনাকে স্বাগতম।

উলিপুরে দুইটি কেন্দ্রে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

প্রকাশের সময়: রবিবার, ২৮ ডিসেম্বর, ২০২৫

‌আব্দুল মালেক :

সারা দেশের ন্যায় কুড়িগ্রামের উলিপুরে জুনিয়র বৃত্তি পরীক্ষা এবং মাদ্রাসার ইবতেদায়ি পঞ্চম ও দাখিল অষ্টম শ্রেণির বৃত্তি পরীক্ষা শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। উলিপুর উপজেলায় দুটি কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। কেন্দ্র দুটি হলো উলিপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ও উলিপুর বহুমুখী ফাজিল (ডিগ্রী) মাদ্রাসা। রবিবার (২৮ ডিসেম্বর) সকাল ১০টা থেকে একযোগে এ পরীক্ষা শুরু হয়।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, উলিপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে জুনিয়র বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য ৫৬টি শিক্ষা প্রতিষ্ঠানের মোট ৭৩৭ জন শিক্ষার্থী নিবন্ধিত ছিল। এর মধ্যে পরীক্ষায় উপস্থিত ছিল ৭২০ জন এবং অনুপস্থিত ছিল ১৭ জন শিক্ষার্থী। উলিপুর বহুমুখী ফাজিল (ডিগ্রী) মাদ্রাসা কেন্দ্রে দাখিল অষ্টম শ্রেণির বৃত্তি পরীক্ষায় ৪১টি শিক্ষা প্রতিষ্ঠানের মোট নিবন্ধিত শিক্ষার্থীর সংখ্যা ছিল ২২৭ জন। এদের মধ্যে ২১৫ জন পরীক্ষায় অংশ নেয় এবং ১২ জন অনুপস্থিত ছিল। অন্যদিকে ওই কেন্দ্রে ইবতেদায়ি পঞ্চম শ্রেণির বৃত্তি পরীক্ষায় ৬৭টি শিক্ষা প্রতিষ্ঠানের মোট ২৯৩ জন শিক্ষার্থী নিবন্ধিত থাকলেও পরীক্ষায় উপস্থিত ছিল ২৬৩ জন এবং অনুপস্থিত ছিল ৩০ জন।

পরীক্ষা চলাকালে কেন্দ্র দুইটি পরিদর্শন করেন, উপজেলা নির্বাহী অফিসার মাহামুদুল হাসান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবু সাঈদ মো. আব্দুল ওয়াহিদ। তারা কেন্দ্রের সার্বিক ব্যবস্থাপনা, প্রশ্নপত্রের নিরাপত্তা ও দায়িত্বপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের কার্যক্রম পর্যেবক্ষণ করেন।

উলিপুর বহুমুখী ফাজিল (ডিগ্রী) মাদ্রাসা কেন্দ্র সচিব শফিকুর রহমান বলেন, মাদ্রাসার ইবতেদায়ি পঞ্চম শ্রেণির বৃত্তি পরীক্ষায় দাখিল অষ্টম শ্রেণির শিক্ষার্থীর তুলনায় অংশগ্রহণ কম। কারণ পঞ্চম শ্রেণির বৃত্তি পরীক্ষার নিবন্ধনের সময় স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকদের আন্দোলনের কারণে অনেক প্রতিষ্ঠানের শিক্ষার্থী নিবন্ধন করতে পারেন নাই। আশা করি আগামীতে মাদ্রাসার বৃত্তি পরীক্ষায় শিক্ষার্থীর সংখ্যা বৃদ্ধি পাবে ইনশআল্লাহ।

উলিপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্র সচিব রাকিবুল ইসলাম বলেন, কোন প্রকার অপ্রতিকর ঘটনা ছাড়া সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে জুনিয়র বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। নির্ধারিত সময়সূচি অনুযায়ী বাকি পরীক্ষাগুলোও সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবু সাঈদ মো. আব্দুল ওয়াহিদ বলেন, বৃত্তি পরীক্ষা শিক্ষার্থীদের মেধা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থীরা পড়াশোনায় আরও মনোযোগী হবে ও প্রতিযোগিতামূলক মানসিকতা তৈরি হবে।

উপজেলা নির্বাহী অফিসার মাহামুদুল হাসান কেন্দ্র পরিদর্শন শেষে বলেন, জুনিয়র বৃত্তি পরীক্ষা এবং মাদ্রাসার ইবতেদায়ী পঞ্চম ও দাখিল অষ্টম শ্রেণির বৃত্তি পরীক্ষার প্রতিটি কেন্দ্রের পরিবেশ ছিলো সন্তোষ জনক। শিক্ষার্থীরা যেন সুষ্ঠু পরিবেশে পরীক্ষা দিতে পারে, সে জন্য প্রশাসনের পক্ষ থেকে সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর