শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৯:৩৪ অপরাহ্ন
শিরোনাম
চরাঞ্চলেসহ প্রত্যন্ত এলাকায় ডিজেল সংকটে ব্যহত হচ্ছে কৃষি সেচ কার্যক্রম সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরানোর অনুরোধ খতিয়ে দেখছে ভারত ১৫ বছর পর ওয়ানডে খেলতে বাংলাদেশে আসছে অস্ট্রেলিয়া বিদ্যুতের দাম ২০ শতাংশ বাড়ানোর প্রস্তাব নকল বন্ধে এসএসসির রুটিন না দেওয়ার খবর সঠিক নয় বাংলাদেশে হামের টিকার সংকট নেই, ২০ এপ্রিল থেকে টিকাদান কর্মসূচি ইন্দোনেশিয়ায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে চালকসহ সব যাত্রীর মৃত্যু ! স্বাধীনতা পুরস্কার-২০২৬ প্রদান, সম্মাননা পেল ১৫ ব্যক্তিসহ ৫ প্রতিষ্ঠান প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা ১৮ এপ্রিলই প্রতিশোধ নয়, সহনশীলতাই সমৃদ্ধ বাংলাদেশের পথ জানালো বাংলাদেশের প্রধানমন্ত্রী
স্বাগতম:
বিশ্বের সবচেয়ে বিশ্বস্ত নিউজ পোর্টাল দৈনিক তোলপাড় পত্রিকায় প্রবেশ করার জন্য আপনাকে স্বাগতম।

বাংলাদেশের আকাশে রমজানের চাঁদ, বৃহস্পতিবার থেকে শুরু রোজা

প্রকাশের সময়: বুধবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৬

বাংলাদেশের আকাশে ১৪৪৭ হিজরি সনের পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে। এর ফলে বৃহস্পতিবার থেকে সারা দেশে শুরু হচ্ছে সিয়াম সাধনা। বুধবার এশার নামাজের পর তারাবিহ আদায় করবেন মুসল্লিরা, আর রাতের শেষভাগে সেহরি খেয়ে প্রথম রোজা রাখবেন তারা।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে ইসলামিক ফাউন্ডেশনের জনসংযোগ কর্মকর্তা মুহাম্মদ নিজাম উদ্দিন চাঁদ দেখার বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, দেশের বিভিন্ন স্থান থেকে চাঁদ দেখার খবর পাওয়ায় বৃহস্পতিবার থেকেই রোজা শুরু হবে।-খবর তোলপাড়।

রমজান মাসব্যাপী সংযম, আত্মশুদ্ধি ও ইবাদতের মধ্য দিয়ে কাটাবেন ধর্মপ্রাণ মুসলমানরা। দিনভর রোজা পালন শেষে ইফতার এবং রাতে তারাবিহ নামাজ আদায়ের মধ্য দিয়ে চলবে মাসব্যাপী এ সাধনা। মাস শেষে ঈদুল ফিতর উদযাপন করা হবে।

সৌদি আরবসহ অনেক আরব দেশে বুধবার থেকেই রোজা শুরু হয়েছে। বাংলাদেশে সাধারণত সৌদি আরবের এক দিন পর রোজা ও ঈদ উদযাপন করা হয়। তবে সৌদি আরবের সঙ্গে মিল রেখে চাঁদপুরসহ দেশের কয়েকটি এলাকায় বুধবার থেকেই রোজা পালন শুরু করেছেন কিছু মুসলমান।

জাতীয় চাঁদ দেখা কমিটির ঘোষণার মধ্য দিয়ে দেশের বৃহৎ অংশে আনুষ্ঠানিকভাবে রমজানের সূচনা হলো। ধর্মীয় আবহে এখন মসজিদগুলোতে বাড়ছে মুসল্লিদের উপস্থিতি, বাজারেও দেখা যাচ্ছে রমজানকেন্দ্রিক প্রস্তুতির ব্যস্ততা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর