শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০১:১৪ পূর্বাহ্ন
শিরোনাম
হরমুজ প্রণালী ‘সম্পূর্ণ উন্মুক্ত’, জানালেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী চরাঞ্চলেসহ প্রত্যন্ত এলাকায় ডিজেল সংকটে ব্যহত হচ্ছে কৃষি সেচ কার্যক্রম সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরানোর অনুরোধ খতিয়ে দেখছে ভারত ১৫ বছর পর ওয়ানডে খেলতে বাংলাদেশে আসছে অস্ট্রেলিয়া বিদ্যুতের দাম ২০ শতাংশ বাড়ানোর প্রস্তাব নকল বন্ধে এসএসসির রুটিন না দেওয়ার খবর সঠিক নয় বাংলাদেশে হামের টিকার সংকট নেই, ২০ এপ্রিল থেকে টিকাদান কর্মসূচি ইন্দোনেশিয়ায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে চালকসহ সব যাত্রীর মৃত্যু ! স্বাধীনতা পুরস্কার-২০২৬ প্রদান, সম্মাননা পেল ১৫ ব্যক্তিসহ ৫ প্রতিষ্ঠান প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা ১৮ এপ্রিলই
স্বাগতম:
বিশ্বের সবচেয়ে বিশ্বস্ত নিউজ পোর্টাল দৈনিক তোলপাড় পত্রিকায় প্রবেশ করার জন্য আপনাকে স্বাগতম।

কুড়িগ্রামে আলুচাষীদের মানববন্ধন

প্রকাশের সময়: শনিবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৬

পিএম সৈকত, কুড়িগ্রাম:

আলুচাষে লোকসানের ধাক্কা ও হিমাগার মালিকদের বছর বছর ভাড়া বৃদ্ধি ও কমিশন বন্ধের প্রতিবাদের কুড়িগ্রামে আলুচাষী ও ব্যবসায়ীরা প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন করেছে।

শনিবার(২৮ফেব্রুয়ারী) দুপুরে সদর উপজেলার কাঁঠালবাড়ী ইউনিয়নের মূল বাজারস্থ কুড়িগ্রাম-রংপুর সড়কে এবং পরবর্তীতে একই এলাকার বাবর কোল্ড স্টোরেজ ও সেকেন্দার হিমাগারের সামনে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করা হয়।

এসময় বক্তব্য জেলা স্বনির্ভর আলু ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি দুলাল ব্যাপারী, সাধারণ সম্পাদক সোলেমান আলী, পরিচালক শাহ আলম মোস্তফাসহ অন্যান্য আলুচাষীরা।

এসময় বক্তারা বলেন, ২০২৫ সালে আলুর সর্বনিম্ন দরপতন হওয়ায় কৃষক ও ব্যবসায়ীরা লাখ লাখ টাকা লোকসানে পরেন। এতে কৃষকরা ব্যাপকহারে ঋণগ্রস্ত হলেও হিমাগার মালিকদের কোন ক্ষতি হয় নাই। তারপরও তারা ২০২৫ সালের হিমাগারে সংরক্ষিত আলুর বস্তা প্রতি কমিশন প্রদান করছে না। জেলায় ৬টি হিমাগারের মধ্যে একটি হিমাগার কিছু কমিশন প্রদান করলেও বাকী হিমাগারের মালিকরা কমিশন দিতে গড়িমশি করছে। এছাড়াও ২০২৬ সালে নতুন করে ভাড়া বৃদ্ধির পায়তারা করছে হিমাগার মালিকরা।

আলু ব্যবসায়ী সমবায় সমিতির সাধারণ সম্পাদক সোলেমান আলী জানান, বর্তমান সরকার কৃষিবান্ধব সরকার। ক্ষমতায় আসার পরপর সরকার কৃষকদের কৃষিঋণ মওকুফ করছে, আর হিমাগার মালিকরা আমাদের গলাটিপে ধরার অপচেষ্টা করছে। আমরা এমনিতে পথে বসেছি, আরো পথে বসার জোগার করছে তারা।

আলু ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি দুলাল ব্যাপারী বলেন, আমরা আমাদের ন্যায্য কমিশন দাবি করার পাশাপাশি হিমাগারের আলুর বস্তার প্রতি ভাড়া পূর্বের ন্যায় সাড়ে ৩শ’ টাকা নির্ধারণের দাবি জানাচ্ছি।

এ বিষয়ে হিমাগার মালিক সমিতির সভাপতি মোস্তফা জানান, প্রশাসনের সাথে আমাদের আলোচনা হয়েছে আমরা কমিশন দিতে পারবো না। দ্বিতীয়ত: পার্শ্ববর্তী জেলা ভাড়া বৃদ্ধি করলে আমরাও ভাড়া বৃদ্ধি করবো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর