শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৯:২৪ পূর্বাহ্ন
শিরোনাম
হরমুজ প্রণালী ‘সম্পূর্ণ উন্মুক্ত’, জানালেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী চরাঞ্চলেসহ প্রত্যন্ত এলাকায় ডিজেল সংকটে ব্যহত হচ্ছে কৃষি সেচ কার্যক্রম সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরানোর অনুরোধ খতিয়ে দেখছে ভারত ১৫ বছর পর ওয়ানডে খেলতে বাংলাদেশে আসছে অস্ট্রেলিয়া বিদ্যুতের দাম ২০ শতাংশ বাড়ানোর প্রস্তাব নকল বন্ধে এসএসসির রুটিন না দেওয়ার খবর সঠিক নয় বাংলাদেশে হামের টিকার সংকট নেই, ২০ এপ্রিল থেকে টিকাদান কর্মসূচি ইন্দোনেশিয়ায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে চালকসহ সব যাত্রীর মৃত্যু ! স্বাধীনতা পুরস্কার-২০২৬ প্রদান, সম্মাননা পেল ১৫ ব্যক্তিসহ ৫ প্রতিষ্ঠান প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা ১৮ এপ্রিলই
স্বাগতম:
বিশ্বের সবচেয়ে বিশ্বস্ত নিউজ পোর্টাল দৈনিক তোলপাড় পত্রিকায় প্রবেশ করার জন্য আপনাকে স্বাগতম।

রাজারহাটে হুজুর কর্তৃক ১০ বছরের শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগ

প্রকাশের সময়: শনিবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৬

পিএম সৈকত, কুড়িগ্রাম:

কুড়িগ্রামের রাজারহাটে এক মাদ্রাসায় হুজুর কর্তৃক ১০ বছরের শিশু শিক্ষার্থীকে শারীরিক নির্যাতন ও বলাৎকারের অভিযোগ উঠেছে।
ঘটনাটি ঘটেছে, বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) রাতে রাজারহাট উপজেলার নাজিম খান ইউনিয়নের বাছড়া বালাটারী তালিমুল কুরআন নুরানী ও হাফিজিয়া মাদ্রাসায়। ঘটনার পর থেকে অভিযুক্ত হাফেজ পলাতক রয়েছেন। এ ঘটনায় ওই এলাকায় তোলপাড় সৃষ্টি হয়েছে।

পুলিশ ও এলাকাবাসী জানান, নাজিমখান ইউনিয়নের বাছড়া বালাটারী তালিমুল কুরআন নুরানী ও হাফিজিয়া মাদ্রাসায় গভীর রাতে ওই মাদ্রাসার শিক্ষক হাফেজ মোঃ রাকিবুল ইসলাম ১০ বছরের শিশু শিক্ষার্থী হাফেজ পড়ুয়া মোজাহেদুল ইসলামকে শারীরিক নির্যাতন ও বলাৎকার করে। পরে নির্যাতিত শিশুটি মাদ্রাসার কর্তৃপক্ষের কাছে বিচার দিলে মাদ্রাসা পরিচালক হাফেজ মোঃ আব্দুল্লাহ ইবনে সাঈদ (তারা) নির্যাতন ও বলাৎকারের বিষয়টা ধামাচাপা দেয়ার চেষ্টা করে এবং নিজে সহ উক্ত প্রতিষ্ঠানের কমিটি তড়িঘড়ি করে রাতের মধ্যে ধর্ষক হাফেজ মোঃ রাকিবুল ইসলামকে প্রতিষ্ঠান থেকে বিদায় করে দেয়। পরবর্তীতে হাফেজ মোঃ আব্দুল্লাহ ইবনে সাঈদ (তারা) তিনিও প্রতিষ্ঠান থেকে রহস্যময় কারণে পদত্যাগ করে চলে যান। হাফেজ মোঃ আব্দুল্লাহ ইবনে সাঈদ (তারা)ও এর আগে অন্য প্রতিষ্ঠানসহ অত্র প্রতিষ্ঠানে এ ধরনের শিশু নির্যাতনের ঘটনা ঘটিয়েছেন বলে এলাকাবাসীরা অভিযোগ করেন। বর্তমানে এ ঘটনায় মাদ্রাসা এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।

বলাৎকারের শিকার হাফেজ পড়ুয়া মোজাহেদুল ইসলাম(১০) উপজেলার উমর মজিদ ইউনিয়নের বালাকান্দি সরকার পাড়া গ্রামের মোঃ সাহেব আলীর ছেলে।

ভুক্তভোগীর পরিবার এই নেক্কারজনক ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে কঠিন শাস্তি দাবি জানান।

শনিবার(২৮ফেব্রুয়ারী))রাজারহাট থানার অফিসার ইনচার্জ আব্দুল ওয়াদুদ বিষয়টি নিশ্চিত করে বলেন, মামলা দায়েরের প্রস্তুতি চলছে। পুলিশ অভিযুক্তকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর