উলিপুরে বিভিন্ন সম্প্রদায়ের উন্নয়ন ভাবনা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত
প্রহলাদ মন্ডল সৈকত:
কুড়িগ্রামের উলিপুরে সাম্প্রদায়িক ঐক্য,শান্তি ও সম্প্রীতি ও উন্নয়ন জোরদারের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (৫ মার্চ) দুপুরে উলিপুর উপজেলা অডিটোরিয়াম হল রুমে এ সভা অনুষ্ঠিত হয়।উলিপুর ডেভেলপমেন্ট ফোরামের ইউনিটি অ্যান্ড ইনক্লুশন উইংয়ের উদ্যোগে সংগঠনের আহ্বায়ক কল্লোল মজুমদার টুটুলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম-৩ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহী।
এসময় ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহী এমপি বলেন, একটি শান্তিপূর্ণ ও অন্তর্ভুক্তিমূলক সমাজ গড়ে তুলতে পারস্পরিক শ্রদ্ধা,সৌহার্দ্য ও সহযোগিতার মনোভাব আরও জোরদার করা প্রয়োজন। একই সঙ্গে উলিপুরের উন্নয়ন ও সামাজিক সম্প্রীতি বজায় রাখতে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।
এসময় বক্তব্য রাখেন দিলীপ কুমার পোদ্দার, সুবোধ মজুমদার, চন্দন মজুমদার,রামকৃষ্ণ চক্রবর্তী, রবীন্দ্রনাথ চক্রবর্তী,বিপ্লব মজুমদার, সুনিল চক্রবর্তী প্রমুখ।
এ সভায় হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান, মুসলিম সম্প্রদায়ের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।









Chief Editor-Dipali Rani Roy