শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০১:২১ অপরাহ্ন
শিরোনাম
স্বাধীনতা পুরস্কার-২০২৬ প্রদান, সম্মাননা পেল ১৫ ব্যক্তিসহ ৫ প্রতিষ্ঠান প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা ১৮ এপ্রিলই প্রতিশোধ নয়, সহনশীলতাই সমৃদ্ধ বাংলাদেশের পথ জানালো বাংলাদেশের প্রধানমন্ত্রী অধস্তন আদালতে ৪০ লাখের বেশি মামলা মব জাস্টিসে ‘জিরো টলারেন্স’: ডা. জাহেদ বৈদ্যেরবাজারে তরুনের অভিযান গ্রন্থাগারের বাংলা নববর্ষ উদযাপন বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন, আনন্দ শোভাযাত্রায় হাজারও মানুষের ঢল BTCL জিপন ব্রডব্যান্ড ইন্টারনেট ফ্রি রাউটারসহ সংযোগ নেওয়ার নিয়ম(অনলাইন আবেদন) দেশবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানালেন বাংলাদেশের প্রধানমন্ত্রী সুবিধাবঞ্চিত শিশুরা পেলো স্কুল পোশাক ও ব্যাগ
স্বাগতম:
বিশ্বের সবচেয়ে বিশ্বস্ত নিউজ পোর্টাল দৈনিক তোলপাড় পত্রিকায় প্রবেশ করার জন্য আপনাকে স্বাগতম।

কুড়িগ্রামে আন্তর্জাতিক নারী দিবস পালিত

প্রকাশের সময়: রবিবার, ৮ মার্চ, ২০২৬

হুমায়ুন কবির সূর্য:
র‌্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে কুড়িগ্রামে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে। রোববার (৮ মার্চ) সকাল ১১টায় জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। এতে বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, স্বেচ্ছাসেবী সংগঠন এবং নারী সংগঠনের সদস্যরা অংশগ্রহণ করেন।

র‌্যালি শেষে সংক্ষিপ্ত বক্তব্য দেন কুড়িগ্রামের জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ। এ সময় উপস্থিত ছিলেন কুড়িগ্রামের চারটি সংসদীয় আসনের সংসদ সদস্য অধ্যাপক আনোয়ারুল ইসলাম, ড. আতিক মুজাহিদ, ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহী এবং মো. মোস্তাফিজুর রহমান।

পরে জেলা প্রশাসকের কার্যালয়ের স্বপ্নকুঁড়ি মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বি.এম. কুদরত-ই-খুদার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন সহকারী কমিশনার কাজী রীমা আক্তার, মাখলুক হাসান মবীন, ইমরানা আক্তার, ফারহানা ইয়াসমিন এবং জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাসিবুর রহমান হাসিব প্রমুখ।

এসময় বক্তারা বলেন, নারীর অধিকার, মর্যাদা ও ক্ষমতায়ন নিশ্চিত করতে সমাজের সকলকে একযোগে কাজ করতে হবে। নারী শিক্ষা, কর্মসংস্থান ও নেতৃত্বের ক্ষেত্রে সমান সুযোগ নিশ্চিত করা গেলে দেশের সার্বিক উন্নয়ন আরও ত্বরান্বিত হবে। নারী ও পুরুষের সমঅংশগ্রহণের মাধ্যমেই একটি বৈষম্যহীন ও সমৃদ্ধ সমাজ গড়ে তোলা সম্ভব বলেও তারা উল্লেখ করেন।

এছাড়াও দিবসটি উপলক্ষে জেলার বিভিন্ন স্বেচ্ছাসেবী ও নারী সংগঠন নানা কর্মসূচির মাধ্যমে আন্তর্জাতিক নারী দিবস পালন করছে।#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর