শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০১:২১ অপরাহ্ন
শিরোনাম
স্বাধীনতা পুরস্কার-২০২৬ প্রদান, সম্মাননা পেল ১৫ ব্যক্তিসহ ৫ প্রতিষ্ঠান প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা ১৮ এপ্রিলই প্রতিশোধ নয়, সহনশীলতাই সমৃদ্ধ বাংলাদেশের পথ জানালো বাংলাদেশের প্রধানমন্ত্রী অধস্তন আদালতে ৪০ লাখের বেশি মামলা মব জাস্টিসে ‘জিরো টলারেন্স’: ডা. জাহেদ বৈদ্যেরবাজারে তরুনের অভিযান গ্রন্থাগারের বাংলা নববর্ষ উদযাপন বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন, আনন্দ শোভাযাত্রায় হাজারও মানুষের ঢল BTCL জিপন ব্রডব্যান্ড ইন্টারনেট ফ্রি রাউটারসহ সংযোগ নেওয়ার নিয়ম(অনলাইন আবেদন) দেশবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানালেন বাংলাদেশের প্রধানমন্ত্রী সুবিধাবঞ্চিত শিশুরা পেলো স্কুল পোশাক ও ব্যাগ
স্বাগতম:
বিশ্বের সবচেয়ে বিশ্বস্ত নিউজ পোর্টাল দৈনিক তোলপাড় পত্রিকায় প্রবেশ করার জন্য আপনাকে স্বাগতম।

দুর্গম চরাঞ্চলে বিনামূল্যে চক্ষু ক্যাম্প

প্রকাশের সময়: মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬

হুমায়ুন কবির সূর্য:

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার দুর্গম নারায়ণপুর চরে আড়াই শতাধিক দরিদ্র ও হতদরিদ্র পরিবারের সদস্যদের মাঝে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান করা হয়েছে। কুড়িগ্রাম ব্র্যাক মাইক্রো ফাইন্যান্স দাবি কর্মসূচির আয়োজনে এবং মরিয়ম চক্ষু হাসপাতালের সহযোগিতায় মঙ্গলবার নারায়ণপুর বাজার সংলগ্ন ব্র্যাক অফিসে দিনব্যাপী এ সেবা প্রদান করা হয়।

এসময় রোগীদের চোখ দেখানো, পাওয়ার পরীক্ষা, ফ্রি চশমা বিতরণ ও ছানি রোগী দেখা হয়। ক্যাম্পে বিনামূল্যে চক্ষু পরীক্ষা ও চশমা পেয়ে খুশি রোগীরা। তারা বিচ্ছিন্ন এই এলাকায় এ ধরণের স্বাস্থ্যসেবার জন্য সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কাছে আরো সহযোগিতা চেয়েছেন। সেবা নিতে আসা রোগী আলেকজন ও ফুলমতি জানান, যোগাযোগ সমস্যার কারণে দুর্গম এই এলাকায় মানুষ আসতে চান না।

ফলে সরকারি বেসরকারি বিভিন্ন সেবা থেকে এলাকার মানুষ বঞ্চিত। ব্র্যাক এই চরে অফিস স্থাপনের পর থেকে চরাঞ্চলের দুর্গম মানুষের মাঝে সেবা দিয়ে আসছে। ব্র্যাক কুড়িগ্রাম দাবি কর্মসূচির আঞ্চলিক ব্যবস্থাপক শফিকুল ইসলাম বলেন, ৩ থেকে ৪টি নদী পেরিয়ে নারায়নপুরে সেবা দেয়া কঠিন হলেও ব্র্যাক নিয়মিতভাবে এ ধরণের সেবামূলক কমসূচিগুলো পালন করে আসছে।

মরিয়ম চক্ষু হাসপাতালের সিনিয়র প্রোগ্রাম কো-অর্ডিনেটর হাসিমুমল হাসান জানান, যারা চোখের ছানি সমস্যায় ভুগছেন, তাদেরকে আমরা বিনামূল্যে অপারেশনে সহযোগিতা করে আসছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর