শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৯:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম
হরমুজ প্রণালী ‘সম্পূর্ণ উন্মুক্ত’, জানালেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী চরাঞ্চলেসহ প্রত্যন্ত এলাকায় ডিজেল সংকটে ব্যহত হচ্ছে কৃষি সেচ কার্যক্রম সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরানোর অনুরোধ খতিয়ে দেখছে ভারত ১৫ বছর পর ওয়ানডে খেলতে বাংলাদেশে আসছে অস্ট্রেলিয়া বিদ্যুতের দাম ২০ শতাংশ বাড়ানোর প্রস্তাব নকল বন্ধে এসএসসির রুটিন না দেওয়ার খবর সঠিক নয় বাংলাদেশে হামের টিকার সংকট নেই, ২০ এপ্রিল থেকে টিকাদান কর্মসূচি ইন্দোনেশিয়ায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে চালকসহ সব যাত্রীর মৃত্যু ! স্বাধীনতা পুরস্কার-২০২৬ প্রদান, সম্মাননা পেল ১৫ ব্যক্তিসহ ৫ প্রতিষ্ঠান প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা ১৮ এপ্রিলই
স্বাগতম:
বিশ্বের সবচেয়ে বিশ্বস্ত নিউজ পোর্টাল দৈনিক তোলপাড় পত্রিকায় প্রবেশ করার জন্য আপনাকে স্বাগতম।

 আলহাজ্ব সোহেল হোসনাইন কায়কোবাদ কুড়িগ্রাম জেলা পরিষদের প্রশাসক নিযুক্ত

প্রকাশের সময়: সোমবার, ১৬ মার্চ, ২০২৬

খ.ম সম্রাট:

কুড়িগ্রাম জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব সোহেল হোসনাইন কায়কোবাদকে কুড়িগ্রাম জেলা পরিষদের প্রশাসক পদে নিযুক্ত করা হয়েছে।

রবিবার রাষ্ট্রপতির আদেশক্রমে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপসচিব খোন্দকার ফরহাদ আহমেদ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ বিষয়ে নিশ্চিত হওয়া যায়।
তবে রোববার রাত ৮টায় নব নিযুক্ত প্রশাসক আলহাজ্ব সোহেল হোসনাইন কায়কোবাদ তথ্যটি নিশ্চিত করেন।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, পরবর্তী আদেশ না দেয়া পর্যন্ত কুড়িগ্রাম জেলা পরিষদ প্রশাসক সহ তালিকাভূক্তরা প্রশাসকের দায়িত্ব পালন করবেন।
সংশ্লিষ্টরা জানান, এ নিযুক্তির মাধ্যমে জেলা পরিষদের প্রশাসনিক ও উন্নয়নের কার্যক্রমে গতি ফিরে পাবে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, নিয়োগ পাওয়া প্রশাসকেরা জেলা পরিষদ (সংশোধন) অধ্যাদেশ এবং জেলা পরিষদ আইন অনুযায়ী জেলা পরিষদের চেয়ারম্যানের ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করবেন। গত ৫ আগস্ট এর পর থেকে এতদিন স্ব স্ব জেলা প্রশাসকগণ জেলা পরিষদের প্রশাসকের দায়িত্ব পালন করে আসছিলেন।

আলহাজ্ব সোহেল হোসনাইন কায়কোবাদ এ বিষয়ে বলেন, মহান সৃষ্টি কর্তার নিকট শুকরিয়া আদায় করছি। আমি আমার এ দায়িত্ব পাওয়ার সাথে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা জানাই। আমার উপর কুড়িগ্রাম জেলা পরিষদের অর্পিত দায়িত্ব যথাযথ ভাবে পালন করবো এবং জেলার উন্নয়নে অগ্রণী ভূমিকা রাখব ইনশাআল্লাহ ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর