বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম
যুদ্ধে ভয়াবহ জ্বালানী সংকট : কুড়িগ্রামেই পরিবেশ বান্ধব জ্বালানীর অপার সম্ভাবনা! রাজারহাটে জুয়ার আসরে পুলিশী অভিযানে গ্রেফতার ৫, জুয়ার সরঞ্জামাদী উদ্ধার রাজারহাটে গণহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত জ্বালানি তেল শূন্য কুড়িগ্রাম: পাম্প রক্ষায় বাঁশের বেড়া, বন্ধ দুই ফিলিং স্টেশন, ভোগান্তিতে কৃষক ও চালক বিয়ের প্রলোভনে ডেকে নিয়ে তরুণীকে গণধর্ষণ, প্রেমিক গ্রেফতার বিদেশে পড়তে যাওয়া শিক্ষার্থীদের জন্য ১০ লাখ টাকার ঋণ সুবিধা ঢাকাসহ সারা বাংলাদেশে তেলের তীব্র সংকট, পাম্পে দীর্ঘ সারি কুমিল্লা থেকে কুড়িগ্রামে এসে বিয়ের দাবিতে সন্তানদের নিয়ে দুই স্ত্রীর বৈবাহিক স্বীকৃতি ও ভরণপোষণের দাবি কুড়িগ্রাম খোলাবাজারে অধিক মূল্যে জ্বালানি তেল বিক্রি, পুলিশের অভিযান কাঁঠালবাড়ি-বাংটুরঘাটে তৃতীয় ধরলা সেতুর দাবিতে মানববন্ধন
সংসদ নির্বাচন:
https://www.banglaconverter.org/election

কাঁঠালবাড়ি-বাংটুরঘাটে তৃতীয় ধরলা সেতুর দাবিতে মানববন্ধন

প্রকাশের সময়: মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২৬

পিএম সৈকত :

কুড়িগ্রামের কাঁঠালবাড়ি-ফুলবাড়ীর বাংটুর ঘাটে তৃতীয় ধরলা সেতু নির্মাণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৪ মার্চ) বিকেল ৪টায় কুড়িগ্রাম-রংপুর মহাসড়কের কাঁঠালবাড়ি বাজারে এ মানববন্ধন কর্মসূচির আয়োজন করে কাঁঠালবাড়ি-ফুলবাড়ীর বাংটুর ঘাটে তৃতীয় ধরলা সেতু নির্মাণ বাস্তবায়ন কমিটি। ঘণ্টাব্যাপী এ কর্মসূচিতে কাঁঠালবাড়ি, হলোখানা, কুড়িগ্রাম সদর ও ফুলবাড়ীসহ বিভিন্ন এলাকা থেকে সহস্রাধিক মানুষ অংশগ্রহণ করেন।

মানববন্ধনে কমিটির সদস্য সচিব আরিফুর রহমানের সঞ্চালনা ও আহ্বায়ক মাহবুবার রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অধ্যাপক হাসিবুর রহমান হাসিব, সদস্য আশরাফুল হক রুবেল, হলোখানা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান উমর ফারুকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে ধরলা নদীর ওপর একটি সেতু নির্মাণের দাবি জানিয়ে আসছেন এলাকাবাসী। কিন্তু এখনো পর্যন্ত দৃশ্যমান কোনো উদ্যোগ না থাকায় মানুষকে নৌকাভিত্তিক ঝুঁকিপূর্ণ যোগাযোগের ওপর নির্ভর করতে হচ্ছে। বিশেষ করে বর্ষা মৌসুমে দুর্ভোগ চরমে পৌঁছায়।

মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সারাদেশে নানামুখী উন্নয়নমূলক উদ্যোগ গ্রহণ করেছেন। সেই ধারাবাহিকতায় এই দুঃখ-দুর্দশাগ্রস্ত এলাকার উন্নয়ন প্রকল্পটি যুক্ত করা হলে এখানকার গরিব ও অসহায় মানুষের জীবনমানে উল্লেখযোগ্য পরিবর্তন আসবে বলে আশা প্রকাশ করেন বক্তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর