বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৯:৫৩ অপরাহ্ন
শিরোনাম
যুদ্ধে ভয়াবহ জ্বালানী সংকট : কুড়িগ্রামেই পরিবেশ বান্ধব জ্বালানীর অপার সম্ভাবনা! রাজারহাটে জুয়ার আসরে পুলিশী অভিযানে গ্রেফতার ৫, জুয়ার সরঞ্জামাদী উদ্ধার রাজারহাটে গণহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত জ্বালানি তেল শূন্য কুড়িগ্রাম: পাম্প রক্ষায় বাঁশের বেড়া, বন্ধ দুই ফিলিং স্টেশন, ভোগান্তিতে কৃষক ও চালক বিয়ের প্রলোভনে ডেকে নিয়ে তরুণীকে গণধর্ষণ, প্রেমিক গ্রেফতার বিদেশে পড়তে যাওয়া শিক্ষার্থীদের জন্য ১০ লাখ টাকার ঋণ সুবিধা ঢাকাসহ সারা বাংলাদেশে তেলের তীব্র সংকট, পাম্পে দীর্ঘ সারি কুমিল্লা থেকে কুড়িগ্রামে এসে বিয়ের দাবিতে সন্তানদের নিয়ে দুই স্ত্রীর বৈবাহিক স্বীকৃতি ও ভরণপোষণের দাবি কুড়িগ্রাম খোলাবাজারে অধিক মূল্যে জ্বালানি তেল বিক্রি, পুলিশের অভিযান কাঁঠালবাড়ি-বাংটুরঘাটে তৃতীয় ধরলা সেতুর দাবিতে মানববন্ধন
সংসদ নির্বাচন:
https://www.banglaconverter.org/election

কুড়িগ্রাম খোলাবাজারে অধিক মূল্যে জ্বালানি তেল বিক্রি, পুলিশের অভিযান

প্রকাশের সময়: মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২৬

পিএম সৈকত:

কুড়িগ্রামের ভূরুঙ্গামরীতে জ্বালানি তেলের কৃত্রিম সংকট নিরসন এবং অবৈধ মজুদ ও অতিরিক্ত মূল্যে বিক্রি বন্ধে অভিযান পরিচালনা করেছে পুলিশ।
মঙ্গলবার (২৪ মার্চ) ভুরুঙ্গামারী পুলিশ সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুনের নেতৃত্বে থানা পুলিশের একটি দল উপজেলার বিভিন্ন খোলাবাজারে তেল বিক্রেতাদের দোকানে নিয়মিত অভিযান চালায়।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জয়মনিরহাট মধ্যপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন হাছেন আলীর দোকানে অভিযান পরিচালনা করা হয়। অভিযোগ রয়েছে, দোকানদার হাছেন আলী গভীর রাতে পার্শবর্তী নাগেশ্বরী উপজেলার রায়গঞ্জের জুলেখা পেট্রোল পাম্প অ্যান্ড ফিলিং স্টেশনের সঙ্গে যোগসাজশ করে অবৈধভাবে বিপুল পরিমাণ জ্বালানি তেল সংগ্রহ করে খুচরা বাজারে প্রতি লিটার ২৫০ টাকা দরে বিক্রি করছিলেন।

অভিযানকালে দোকান থেকে অবৈধভাবে তেল মজুদের জন্য ব্যবহৃত কিছু খালি ড্রাম জব্দ করা হয়। এ সময় হাছেন আলী অভিযোগ স্বীকার করেন বলেন, আগের রাতেই তিনি অবৈধভাবে মজুদ করা সব তেল বিক্রি করে ফেলেছেন। বর্তমানে তিনি ওই পাম্প থেকে প্রতি লিটার ১৮০ টাকা দরে পেট্রোল কিনছেন এবং নতুন করে তেল আনতে রাত পর্যন্ত অপেক্ষা করতে হবে বলে জানান।

সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন জানান, অভিযানে তাকে খোলাবাজারে তেল বিক্রি না করার জন্য কঠোরভাবে নিষেধ করা হয়েছে। ভবিষ্যতে এ ধরনের কার্যক্রমে জড়িত থাকলে তার বিরুদ্ধে আইনানুগ কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও সতর্ক করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর