বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম
যুদ্ধে ভয়াবহ জ্বালানী সংকট : কুড়িগ্রামেই পরিবেশ বান্ধব জ্বালানীর অপার সম্ভাবনা! রাজারহাটে জুয়ার আসরে পুলিশী অভিযানে গ্রেফতার ৫, জুয়ার সরঞ্জামাদী উদ্ধার রাজারহাটে গণহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত জ্বালানি তেল শূন্য কুড়িগ্রাম: পাম্প রক্ষায় বাঁশের বেড়া, বন্ধ দুই ফিলিং স্টেশন, ভোগান্তিতে কৃষক ও চালক বিয়ের প্রলোভনে ডেকে নিয়ে তরুণীকে গণধর্ষণ, প্রেমিক গ্রেফতার বিদেশে পড়তে যাওয়া শিক্ষার্থীদের জন্য ১০ লাখ টাকার ঋণ সুবিধা ঢাকাসহ সারা বাংলাদেশে তেলের তীব্র সংকট, পাম্পে দীর্ঘ সারি কুমিল্লা থেকে কুড়িগ্রামে এসে বিয়ের দাবিতে সন্তানদের নিয়ে দুই স্ত্রীর বৈবাহিক স্বীকৃতি ও ভরণপোষণের দাবি কুড়িগ্রাম খোলাবাজারে অধিক মূল্যে জ্বালানি তেল বিক্রি, পুলিশের অভিযান কাঁঠালবাড়ি-বাংটুরঘাটে তৃতীয় ধরলা সেতুর দাবিতে মানববন্ধন
সংসদ নির্বাচন:
https://www.banglaconverter.org/election

বিয়ের প্রলোভনে ডেকে নিয়ে তরুণীকে গণধর্ষণ, প্রেমিক গ্রেফতার

প্রকাশের সময়: বুধবার, ২৫ মার্চ, ২০২৬


হুমায়ুন কবির সূর্য:

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে এক তরুণীকে ডেকে নিয়ে গণধর্ষণের অভিযোগ উঠেছে প্রেমিক ও তার দুই সহযোগীর বিরুদ্ধে।

বুধবার (২৫ মার্চ) সকালে গ্রেফতারকৃত যুবককে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। এর আগে
গত মঙ্গলবার (২৪ মার্চ) রাতে ভুক্তভোগী তরুণী কচাকাটা থানায় মামলা দায়ের করেন। অভিযোগ পাওয়ার পরপরই পুলিশ অভিযান চালিয়ে প্রধান আসামি জাহিদ হাসানকে গ্রেফতার করে।

ঘটনাটি ঘটে গত সোমবার (২৩ মার্চ) দিবাগত রাতে উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের চর লুছনি এলাকায় ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, জেলার কেদার ইউনিয়নের টেপারকুটি গ্রামের ২২ বছর বয়সী ওই তরুণীর সঙ্গে পাশ্ববর্তী বল্লভের খাষ ইউনিয়নের ধারিয়ার পাড় গ্রামের জাহিদ হাসানের মোবাইল ফোনে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। ঘটনার দিন সন্ধ্যায় জাহিদ তাকে ঢাকায় নিয়ে গিয়ে বিয়ে করার আশ্বাস দিয়ে বাড়ি থেকে ডেকে নেয়।

পথিমধ্যে কচাকাটা থানার আওতাধীন আয়নালের ঘাট এলাকায় দুধকুমার নদীর তীরবর্তী একটি ভুট্টা ক্ষেতে নিয়ে যায় জাহিদ। সেখানে আগে থেকে ওত পেতে থাকা তার বন্ধু বাবু ও অজ্ঞাতনামা আরেক সহযোগী মিলে পালাক্রমে ওই তরুণীকে ধর্ষণ করে। পরে তারা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। ভুক্তভোগী তরুণী গভীর রাতে পাশ্ববর্তী একটি বাড়িতে আশ্রয় নেন।

এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (ভূরুঙ্গামারী সার্কেল) মুনতাসির মামুন মুন জানান, “ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। প্রধান আসামিকে গ্রেফতার করা হয়েছে এবং বাকি দুই আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর