বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম
যুদ্ধে ভয়াবহ জ্বালানী সংকট : কুড়িগ্রামেই পরিবেশ বান্ধব জ্বালানীর অপার সম্ভাবনা! রাজারহাটে জুয়ার আসরে পুলিশী অভিযানে গ্রেফতার ৫, জুয়ার সরঞ্জামাদী উদ্ধার রাজারহাটে গণহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত জ্বালানি তেল শূন্য কুড়িগ্রাম: পাম্প রক্ষায় বাঁশের বেড়া, বন্ধ দুই ফিলিং স্টেশন, ভোগান্তিতে কৃষক ও চালক বিয়ের প্রলোভনে ডেকে নিয়ে তরুণীকে গণধর্ষণ, প্রেমিক গ্রেফতার বিদেশে পড়তে যাওয়া শিক্ষার্থীদের জন্য ১০ লাখ টাকার ঋণ সুবিধা ঢাকাসহ সারা বাংলাদেশে তেলের তীব্র সংকট, পাম্পে দীর্ঘ সারি কুমিল্লা থেকে কুড়িগ্রামে এসে বিয়ের দাবিতে সন্তানদের নিয়ে দুই স্ত্রীর বৈবাহিক স্বীকৃতি ও ভরণপোষণের দাবি কুড়িগ্রাম খোলাবাজারে অধিক মূল্যে জ্বালানি তেল বিক্রি, পুলিশের অভিযান কাঁঠালবাড়ি-বাংটুরঘাটে তৃতীয় ধরলা সেতুর দাবিতে মানববন্ধন
সংসদ নির্বাচন:
https://www.banglaconverter.org/election

জ্বালানি তেল শূন্য কুড়িগ্রাম: পাম্প রক্ষায় বাঁশের বেড়া, বন্ধ দুই ফিলিং স্টেশন, ভোগান্তিতে কৃষক ও চালক

প্রকাশের সময়: বুধবার, ২৫ মার্চ, ২০২৬


পিএম সৈকত:

কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় তীব্র জ্বালানি তেল সংকটে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। ডিজেল, পেট্রোল ও অকটেনের সরবরাহ বন্ধ হয়ে যাওয়ায় উপজেলার অন্তত দুটি পেট্রোল পাম্প সাময়িকভাবে বন্ধ রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং অপ্রীতিকর ঘটনা এড়াতে একটি পাম্পে বাঁশের বেড়া দিয়ে সুরক্ষাব্যবস্থা গ্রহণ করেছেন মালিকপক্ষ।

বুধবার (২৫ মার্চ) দুপুরে সরেজমিনে গিয়ে দেখা যায়, জ্বালানি সংকটের কারণে পাম্পগুলোতে বিক্রি কার্যত বন্ধ। তেল নিতে আসা গ্রাহকদের খালি হাতে ফিরে যেতে হচ্ছে, যা সাধারণ মানুষসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের দুর্ভোগ আরও বাড়িয়ে তুলেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, গত কয়েকদিন ধরে উপজেলার বিভিন্ন এলাকায় জ্বালানি সংকট প্রকট আকার ধারণ করেছে। সরবরাহ না থাকায় পাম্পগুলোতে তেল বিক্রি বন্ধ থাকায় সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন কৃষকরা। বর্তমানে চলমান ইরি-বোরো মৌসুমে সেচের জন্য শ্যালো মেশিনসহ বিভিন্ন যন্ত্রে ডিজেলের প্রয়োজন হলেও তা না পাওয়ায় সেচ কার্যক্রম ব্যাহত হচ্ছে।

অন্যদিকে, মোটরসাইকেল, প্রাইভেটকার, মাইক্রোবাস, পেট্রোলচালিত সিএনজি, বাস ও ট্রাক চালকরাও পড়েছেন চরম দুর্ভোগে। তেলের অভাবে পরিবহন চলাচল ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

ভুক্তভোগী চালক ও স্থানীয়রা অভিযোগ করেন, আন্তর্জাতিক বাজারে তেলের দাম বৃদ্ধির অজুহাতে কৃত্রিম সংকট তৈরি করে পাম্প মালিকরা বিক্রি বন্ধ রেখেছেন। এতে সাধারণ মানুষ চরম ভোগান্তিতে পড়েছেন।

তবে অভিযোগ অস্বীকার করে পাম্প মালিকরা বলছেন, চাহিদার তুলনায় সরবরাহ অনেক কম। একরাম ফিলিং স্টেশনের মালিক সাদেকুল হক নুরু এবং মেসার্স অদ্বিতা সুধী কানন ফিলিং স্টেশনের মালিক বুলু সরকার জানান, যেখানে প্রতিদিন ৪-৫ হাজার লিটার জ্বালানি প্রয়োজন, সেখানে তারা পাচ্ছেন মাত্র ১ থেকে দেড় হাজার লিটার-তাও ৪-৫ দিন পরপর। সরবরাহকারী প্রতিষ্ঠান মেঘনা পেট্রোলিয়াম ডিপো থেকে নিয়মিত জ্বালানি না আসায় বাধ্য হয়ে পাম্প বন্ধ রাখতে হয়েছে।

উপজেলা কৃষি কর্মকর্তা সাইফুন্নাহার সাথী বলেন, ডিপো পর্যায়েই জ্বালানি তেলের সংকট রয়েছে। এ কারণে উপজেলার পাম্পগুলোতে সরবরাহ ব্যাহত হচ্ছে, যা কৃষি কার্যক্রমে নেতিবাচক প্রভাব ফেলছে।

বুধবার(২৫মার্চ) দুপুরে এ বিষয়ে রাজারহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আল ইমরান জানান, জেলা প্রশাসনের পক্ষ থেকে বিষয়টি নিবিড়ভাবে মনিটরিং করা হচ্ছে। কেউ খোলাবাজারে অবৈধভাবে জ্বালানি তেল বিক্রি করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর