রাজারহাটে জুয়ার আসরে পুলিশী অভিযানে গ্রেফতার ৫, জুয়ার সরঞ্জামাদী উদ্ধার
পিএম সৈকত:
কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় জুয়ার আসরে অভিযান চালিয়ে জুয়ার সরঞ্জামাদী উদ্ধার করেছে পুলিশ। এসময় ৫ জুয়ারিকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে নগদ ১৭ হাজার ৬২০ টাকা এবং জুয়া খেলার বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
বুধবার (২৫ মার্চ) বিকাল আনুমানিক সাড়ে ৪টায় উপজেলার নাজিমখাঁন ইউনিয়নের কালিরহাট বাজারের মানাবাড়ি এলাকার একটি সেডের ভেতরে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- উপজেলার মানাবাড়ী কালিরহাট গ্রামের শ্রী ফুল বাবুর ছেলে শ্রী সুনিল(৪০), মৃত বিপিনের ছেলে শ্রী বিমল চন্দ্র (৪৫), পরমানন্দের ছেলে শ্রী পরেশ চন্দ্র (৪৫), মাঝিপাড় গ্রামের মৃত সুরেন চন্দ্রের ছেলে শ্রী মানিক চন্দ্র (৪০) এবং আউলিয়া দরগা গ্রামের মৃত কামেজ উদ্দিনের ছেলে মো: মোসলেম উদ্দিন (৫৫)।
পুলিশ সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে ওই এলাকায় একটি চক্র প্রকাশ্যে জুয়ার আসর বসিয়ে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে রাজারহাট থানার অফিসার ইনচার্জ মামনুর রশিদের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে ৫ জন জুয়ারীকে হাতেনাতে আটক করে। এ সময় জুয়া খেলার সরঞ্জাম ও নগদ ১৭ হাজার ৬২০ টাকা জব্দ করে।
স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে এলাকায় জুয়ার আসর বসায় সামাজিক পরিবেশ বিঘিœত হচ্ছিল। পুলিশের এ অভিযানে তারা স্বস্তি প্রকাশ করেছেন।
পুলিশ জানায়, প্রাথমিক তদন্তে গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে স্থানীয়ভাবে জুয়ার সঙ্গে জড়িত ছিলেন।
রাজারহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মামুনুর রশীদ জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। জুয়া প্রতিরোধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।সমাজে অপরাধ দমন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।









Chief Editor-Dipali Rani Roy