প্রধানমন্ত্রীর সম্মাননা পেলেন কুড়িগ্রামের লুসাদ
পিএম সৈকত:
কুড়িগ্রামের সদর উপজেলার বেলগাছা ইউনিয়নের বাসিন্দা এবং সেনাবাহিনীর সদস্য আহমেদ আব্দুল্লাহ লুসাদকে অ্যাথলেটিক্স খেলায় অসামান্য কৃতিত্ব অর্জনের জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিতিতে এক লক্ষ টাকার সম্মাননা ও চেক প্রদান করা হয়েছে।
এই সম্মাননা বাংলাদেশে প্রথমবারের মতো সরকারি পর্যায়ে জাতীয় ক্রীড়াবিদদের বেতন কাঠামোর আওতায় আনার উদ্যোগের অংশ হিসেবে প্রদান করা হয়েছে। সোমবার (৩০ মার্চ) সকালে রাজধানীর তেজগাঁও নিজ কার্যালয়ে এই কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।
বেতন কাঠামোর আওতায় জাতীয় ক্রীড়াবিদদের ক্রীড়া ভাতা প্রদান কার্যক্রমে এবারের প্রতিপাদ্য বিষয়– “ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা”।
এই কাঠামোর আওতায় প্রথম পর্যায়ে ১২৯ জন ক্রীড়াবিদকে ক্রীড়া কার্ড প্রদান করা হবে। বেতনের পাশাপাশি সরকারের পক্ষ থেকে তাদের সম্মাননাও দেওয়া হবে।
সরকারের লক্ষ্য হলো ধাপে ধাপে মোট ৫০০ জন ক্রীড়াবিদকে এই বেতন কাঠামোর আওতায় আনা।
আবদুল্লাহ লুসাদের এই কৃতিত্ব ও সম্মাননা প্রাপ্তিতে এলাকাবাসী ও গন্যমান্য ব্যক্তিবর্গ তাকে অভিনন্দন জানিয়েছেন।









Chief Editor-Dipali Rani Roy