শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১১:১৩ পূর্বাহ্ন
শিরোনাম
স্বাধীনতা পুরস্কার-২০২৬ প্রদান, সম্মাননা পেল ১৫ ব্যক্তিসহ ৫ প্রতিষ্ঠান প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা ১৮ এপ্রিলই প্রতিশোধ নয়, সহনশীলতাই সমৃদ্ধ বাংলাদেশের পথ জানালো বাংলাদেশের প্রধানমন্ত্রী অধস্তন আদালতে ৪০ লাখের বেশি মামলা মব জাস্টিসে ‘জিরো টলারেন্স’: ডা. জাহেদ বৈদ্যেরবাজারে তরুনের অভিযান গ্রন্থাগারের বাংলা নববর্ষ উদযাপন বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন, আনন্দ শোভাযাত্রায় হাজারও মানুষের ঢল BTCL জিপন ব্রডব্যান্ড ইন্টারনেট ফ্রি রাউটারসহ সংযোগ নেওয়ার নিয়ম(অনলাইন আবেদন) দেশবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানালেন বাংলাদেশের প্রধানমন্ত্রী সুবিধাবঞ্চিত শিশুরা পেলো স্কুল পোশাক ও ব্যাগ
স্বাগতম:
বিশ্বের সবচেয়ে বিশ্বস্ত নিউজ পোর্টাল দৈনিক তোলপাড় পত্রিকায় প্রবেশ করার জন্য আপনাকে স্বাগতম।

এপ্রিলে অপরিবর্তিত থাকছে বাংলাদেশে জ্বালানি তেলের দাম

প্রকাশের সময়: মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬

বিশ্ববাজারে দামের ওঠানামা থাকলেও বাংলাদেশের বাজারে আপাতত জ্বালানি তেলের দাম বাড়ানো হচ্ছে না। এপ্রিল মাসজুড়ে ডিজেল, কেরোসিন, পেট্রল ও অকটেন আগের নির্ধারিত দরে বিক্রি হবে বলে জানিয়েছে সরকার।

মঙ্গলবার (৩১ মার্চ) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের জ্বালানি বিভাগ এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে। এতে বলা হয়, ‘জ্বালানি তেলের স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণ নির্দেশিকা (সংশোধিত)’ অনুযায়ী ভোক্তা পর্যায়ে দাম অপরিবর্তিত রাখা হয়েছে।-খবর তোলপাড়।

প্রজ্ঞাপন অনুযায়ী, ডিজেল প্রতি লিটার ১০০ টাকা, কেরোসিন ১১২ টাকা, পেট্রল ১১৬ টাকা এবং অকটেন ১২০ টাকা দরে বিক্রি হবে। এই মূল্যহার এপ্রিল মাসজুড়ে কার্যকর থাকবে বলে জানানো হয়েছে।

জানা গেছে, আন্তর্জাতিক বাজারের সঙ্গে সমন্বয় রেখে গত বছরের মার্চ থেকে জ্বালানি তেলের স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণ পদ্ধতি চালু করেছে সরকার। এর আওতায় প্রতি মাসে নতুন দাম ঘোষণা করা হয়। তবে সার্বিক পরিস্থিতি বিবেচনায় এবার দাম অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন সূত্রে জানা যায়, দেশে বছরে প্রায় ৭৫ লাখ টন জ্বালানি তেলের চাহিদা রয়েছে। এর মধ্যে প্রায় ৭৫ শতাংশই ডিজেল, যা কৃষি সেচ, পরিবহন ও জেনারেটরে সবচেয়ে বেশি ব্যবহৃত হয়। বাকি চাহিদা পূরণ হয় পেট্রল, অকটেন, কেরোসিন, জেট ফুয়েল ও ফার্নেস অয়েল দিয়ে।

সংশ্লিষ্টরা বলছেন, বিশ্ববাজারের দামের সঙ্গে সামঞ্জস্য বজায় রেখে সরকার নিয়মিত মূল্য সমন্বয় করছে। বর্তমানে এলপিজির দামও প্রতি মাসে আন্তর্জাতিক বাজারের সঙ্গে মিল রেখে নির্ধারণ করছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর