শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৪:২৪ পূর্বাহ্ন
শিরোনাম
হরমুজ প্রণালী ‘সম্পূর্ণ উন্মুক্ত’, জানালেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী চরাঞ্চলেসহ প্রত্যন্ত এলাকায় ডিজেল সংকটে ব্যহত হচ্ছে কৃষি সেচ কার্যক্রম সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরানোর অনুরোধ খতিয়ে দেখছে ভারত ১৫ বছর পর ওয়ানডে খেলতে বাংলাদেশে আসছে অস্ট্রেলিয়া বিদ্যুতের দাম ২০ শতাংশ বাড়ানোর প্রস্তাব নকল বন্ধে এসএসসির রুটিন না দেওয়ার খবর সঠিক নয় বাংলাদেশে হামের টিকার সংকট নেই, ২০ এপ্রিল থেকে টিকাদান কর্মসূচি ইন্দোনেশিয়ায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে চালকসহ সব যাত্রীর মৃত্যু ! স্বাধীনতা পুরস্কার-২০২৬ প্রদান, সম্মাননা পেল ১৫ ব্যক্তিসহ ৫ প্রতিষ্ঠান প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা ১৮ এপ্রিলই
স্বাগতম:
বিশ্বের সবচেয়ে বিশ্বস্ত নিউজ পোর্টাল দৈনিক তোলপাড় পত্রিকায় প্রবেশ করার জন্য আপনাকে স্বাগতম।

অবৈধভাবে কৃষি জমি খনন করার অপরাধে ১ লাখ টাকা জরিমানা

প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬

পিএম সৈকত:

কুড়িগ্রামের ফুলবাড়ীতে অবৈধভাবে কৃষি জমির কেটে পুকুর খনন করার অপরাধে এক কৃষকের ১ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
‎বৃহস্প্রতিবার (২ এপ্রিল) দুপুরে উপজেলার সদর ইউনিয়নের কবিরমামুদ গ্রামে অবৈধভাবে কৃষি জমি কেটে পুকুর খনন করার অপরাধে বালু মহল ও মাটি ব্যবস্থাপনা আইনের ২০১০ এর ১৫ ধারায় এক লক্ষ টাকা জরিমানা করেছেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) দিলারা আক্তার।

‎জানা গেছে, ওই এলাকার মোহাম্মদ রিপন মিয়া কৃষি জমি নষ্ট করে অনুমোদন ছাড়াই অবৈধভাবে পুকুর খনন করার সংবাদ পেয়ে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) দিলারা আক্তার ঘটনাস্থলে যান। সেখানে ওই ব্যক্তি অবৈধভাবে কৃষি জমির মাটি কেটে পুকুর খনন করার সত্যতা পেয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ১ লাখ টাকা জরিমানা করা হয়। সেই ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য সতর্ক করা হয়েছে।

এ প্রসঙ্গে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) দিলারা আক্তার সত্যতা নিশ্চিত করে জানান, কৃষিজমি রক্ষায় আমাদের অভিযান অব্যাহত থাকবে। সেই সাথে কোন ব্যক্তি আইন অমান্য করে কৃষি জমির মাটি কেটে পুকুর খনন করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর