শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৪:২৩ পূর্বাহ্ন
শিরোনাম
হরমুজ প্রণালী ‘সম্পূর্ণ উন্মুক্ত’, জানালেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী চরাঞ্চলেসহ প্রত্যন্ত এলাকায় ডিজেল সংকটে ব্যহত হচ্ছে কৃষি সেচ কার্যক্রম সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরানোর অনুরোধ খতিয়ে দেখছে ভারত ১৫ বছর পর ওয়ানডে খেলতে বাংলাদেশে আসছে অস্ট্রেলিয়া বিদ্যুতের দাম ২০ শতাংশ বাড়ানোর প্রস্তাব নকল বন্ধে এসএসসির রুটিন না দেওয়ার খবর সঠিক নয় বাংলাদেশে হামের টিকার সংকট নেই, ২০ এপ্রিল থেকে টিকাদান কর্মসূচি ইন্দোনেশিয়ায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে চালকসহ সব যাত্রীর মৃত্যু ! স্বাধীনতা পুরস্কার-২০২৬ প্রদান, সম্মাননা পেল ১৫ ব্যক্তিসহ ৫ প্রতিষ্ঠান প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা ১৮ এপ্রিলই
স্বাগতম:
বিশ্বের সবচেয়ে বিশ্বস্ত নিউজ পোর্টাল দৈনিক তোলপাড় পত্রিকায় প্রবেশ করার জন্য আপনাকে স্বাগতম।

দুস্থ ও অসুস্থ মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করলেন রাজারহাট ইউএনও।

প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬


মশিউর রহমান:

কুড়িগ্রামের রাজারহাটে দুস্থ ও অসুস্থ মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করলেন রাজারহাট ইউএনও। বৃহস্পতিবার(২এপ্রিল) বিকেলে উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র চত্বরে চাল,ডাল,তেল,লবন খাদ্য সামগ্রী বিতরণ করেন রাজারহাট উপজেলা নির্বাহী অফিসার মো: আল ইমরান। এসময় উপস্থিত ছিলেন ছাত্র নেতা মশিউর রহমান দূর্জয় ও রেদোয়ান ইসলাম।

ছাত্র নেতা মশিউর রহমান দূর্জয় সম্প্রতি দুস্থ ও অসুস্থ দুই অহায় মানুষের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল করেন। ভিডিওটি রাজারহাট উপজেলা নির্বাহী অফিসার মো. আল ইমরানের নজরে এলে তিনি ওই দুই অসহায় মানুষের পাশে দাঁড়ান। শারিরিক প্রতিবন্ধী ভিক্ষুক সফিকুল ইসলাম ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নের খিঁতাবখাঁ বিজলী বাজার খামার গ্রামের মৃত নুর হোসেনের ছেলে। আর অপরজন হৃদরোগে আক্রান্ত মোস্তাফিজার রহমান বিদ্যানন্দ ইউনিয়নের রতি শোলাগাড়ী এলাকার মৃত জয়নাল আবেদীনের ছেলে।

উপকারভোগী সফিকুল ইসলাম বলেন, আমি শারীরিক প্রতিবন্ধী,পরিবারের খরচ জোগাতে ভিক্ষা করছি। ভিক্ষা করা খারাপ পেশা,আমি কর্ম করে চলতে চাই। ইউএনও স্যার ও মশিউর ভাইকে ধন্যবাদ আমাকে সহযোগীতা করার জন্য।

অসুস্থ মোস্তাফিজুর রহমান বলেন- হামার স্ট্রোক করার তিন বছর হইছে, আমার ডান সাইড দুর্বল, কাজ-কর্ম করতে পারিনা। তাই অর্থের অভাবে চিকিৎসা নিতে পাচ্ছি না। রাজারহাট ইউএনও স্যারকে ধন্যবাদ। তিনি আমার পাশে দাঁড়িয়েছেন।

রাজারহাট উপজেলা নির্বাহী অফিসার মো. আল ইমরান বলেন, গ্রামে কিছু মানুষ রয়েছে। তাঁরা নিত্যান্তই অসহায়। তাদের পাশে দাঁড়ানোর মতো কেউ থাকে না। কিন্তু ওই অসহায় মানুষদের পাশে সকলকে দাঁড়ানো উচিত।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর