শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৪:০৯ অপরাহ্ন
শিরোনাম
স্বাধীনতা পুরস্কার-২০২৬ প্রদান, সম্মাননা পেল ১৫ ব্যক্তিসহ ৫ প্রতিষ্ঠান প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা ১৮ এপ্রিলই প্রতিশোধ নয়, সহনশীলতাই সমৃদ্ধ বাংলাদেশের পথ জানালো বাংলাদেশের প্রধানমন্ত্রী অধস্তন আদালতে ৪০ লাখের বেশি মামলা মব জাস্টিসে ‘জিরো টলারেন্স’: ডা. জাহেদ বৈদ্যেরবাজারে তরুনের অভিযান গ্রন্থাগারের বাংলা নববর্ষ উদযাপন বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন, আনন্দ শোভাযাত্রায় হাজারও মানুষের ঢল BTCL জিপন ব্রডব্যান্ড ইন্টারনেট ফ্রি রাউটারসহ সংযোগ নেওয়ার নিয়ম(অনলাইন আবেদন) দেশবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানালেন বাংলাদেশের প্রধানমন্ত্রী সুবিধাবঞ্চিত শিশুরা পেলো স্কুল পোশাক ও ব্যাগ
স্বাগতম:
বিশ্বের সবচেয়ে বিশ্বস্ত নিউজ পোর্টাল দৈনিক তোলপাড় পত্রিকায় প্রবেশ করার জন্য আপনাকে স্বাগতম।

স্বাস্থ্য কমপ্লেক্সের পলেস্তারে ধ্বস, মূহুর্তের জন্য প্রাণ রক্ষা

প্রকাশের সময়: মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬

সংবাদদাতা, উলিপুর(কুড়িগ্রাম):

কুড়িগ্রামের উলিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভবনের পলেস্তারা খসে পড়ে অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছে এক শিশু ও তার বাবা।
মঙ্গলবার (৭ এপ্রিল) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দ্বিতীয় তলায় এ ঘটনাটি ঘটে।

জানা গেছে, উপজেলার বামনের হাট এলাকার আইরিন বেগম নামের এক রোগীকে দেখতে হাসপাতালে আসেন তার স্বামী ও সন্তান। তারা দ্বিতীয় তলায় উঠামাত্র হঠাৎ করেই ছাদের পলেস্তারা খসে পড়ে। এতে সেখানে উপস্থিত এক শিশু ও তার বাবা অল্পের জন্য বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পান।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনাটি ঘটার সময় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। হাসপাতালে থাকা রোগী ও স্বজনদের মধ্যে চরম উদ্বেগ দেখা দেয়।

এ বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, স্বাস্থ্য কমপ্লেক্স ভবনটির প্রায় সব কক্ষই জরাজীর্ণ হয়ে পড়েছে। বিভিন্ন স্থানে ফাটল দেখা দিয়েছে এবং ভবনটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে।

এ ব্যাপারে উলিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. মো. তানজিরুল ইসলাম জানান, দ্রুত সময়ের মধ্যে ভবনটি পরিত্যক্ত ঘোষণা করে নতুন ভবন নির্মাণ করা না হলে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা আশংকা রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর