শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১১:১৫ পূর্বাহ্ন
শিরোনাম
স্বাধীনতা পুরস্কার-২০২৬ প্রদান, সম্মাননা পেল ১৫ ব্যক্তিসহ ৫ প্রতিষ্ঠান প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা ১৮ এপ্রিলই প্রতিশোধ নয়, সহনশীলতাই সমৃদ্ধ বাংলাদেশের পথ জানালো বাংলাদেশের প্রধানমন্ত্রী অধস্তন আদালতে ৪০ লাখের বেশি মামলা মব জাস্টিসে ‘জিরো টলারেন্স’: ডা. জাহেদ বৈদ্যেরবাজারে তরুনের অভিযান গ্রন্থাগারের বাংলা নববর্ষ উদযাপন বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন, আনন্দ শোভাযাত্রায় হাজারও মানুষের ঢল BTCL জিপন ব্রডব্যান্ড ইন্টারনেট ফ্রি রাউটারসহ সংযোগ নেওয়ার নিয়ম(অনলাইন আবেদন) দেশবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানালেন বাংলাদেশের প্রধানমন্ত্রী সুবিধাবঞ্চিত শিশুরা পেলো স্কুল পোশাক ও ব্যাগ
স্বাগতম:
বিশ্বের সবচেয়ে বিশ্বস্ত নিউজ পোর্টাল দৈনিক তোলপাড় পত্রিকায় প্রবেশ করার জন্য আপনাকে স্বাগতম।

চিলমারীতে দেয়া হলো “নূরানী অ্যাসোসিয়েশন বৃত্তি সংবর্ধনা”

প্রকাশের সময়: শনিবার, ১১ এপ্রিল, ২০২৬


হাবিবুর রহমান, চিলমারী (কুড়িগ্রাম) :

কুড়িগ্রামের চিলমারীতে “বাংলাদেশ নুরানী অ্যাসোসিসেশন” কর্তৃক আয়োজিত বৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ করা হয়েছে।

শনিবার (১১ই এপ্রিল) সকাল ১১টার দিকে ইসলামী স্কুল চিলমারী মাঠে, “ইসলামী স্কুল চিলমারী স্থায়ী কমিটির সদস্য” মাওলানা নুরুল আমিনের সভাপতিত্বে, ও বাংলাদেশ নুরানী অ্যাসোসিসেশন এর আয়োজনে। বৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ করা হয়েছে। এ সময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক রুকুনুজ্জামান শাহীন।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, ইসলামী স্কুল চিলমারীর পরিচালক ও পার্টনার হারুন অর রশিদ, সহকারী শিক্ষক হাফেজ মাওলানা আরিফুল হাসান, সহকারী শিক্ষক আখতারুজ্জামানসহ আরো অনেকে বক্তব্য রাখেন।

উপস্থিত ছিলেন, ম্যানেজিং কমিটি, সম্মানিত শিক্ষক মন্ডলী, শিক্ষার্থীবৃন্দ, আভিভাবক মন্ডলীরা। পরে আলোচনা শেষে “সাধারণ বৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ- ৩২জন এবং ট্যালেন্টফুল বৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ- ১৮জন” মোট ৫০জন” কৃতি শিক্ষার্থীদের মাঝে সংবর্ধনা ও পুরস্কার বিতরণ করা হয়েছে।

বিতরণ শেষে সভাপতি, অতিথিবৃন্দ, ও শিক্ষক মন্ডলীরা সবাই বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীসহ উপস্থিত সকল শিক্ষার্থীদের জন্য দুহাত তুলে প্রাণ ভরে তাদের জন্য দোয়া করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর