শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১২:০৫ অপরাহ্ন
শিরোনাম
স্বাধীনতা পুরস্কার-২০২৬ প্রদান, সম্মাননা পেল ১৫ ব্যক্তিসহ ৫ প্রতিষ্ঠান প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা ১৮ এপ্রিলই প্রতিশোধ নয়, সহনশীলতাই সমৃদ্ধ বাংলাদেশের পথ জানালো বাংলাদেশের প্রধানমন্ত্রী অধস্তন আদালতে ৪০ লাখের বেশি মামলা মব জাস্টিসে ‘জিরো টলারেন্স’: ডা. জাহেদ বৈদ্যেরবাজারে তরুনের অভিযান গ্রন্থাগারের বাংলা নববর্ষ উদযাপন বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন, আনন্দ শোভাযাত্রায় হাজারও মানুষের ঢল BTCL জিপন ব্রডব্যান্ড ইন্টারনেট ফ্রি রাউটারসহ সংযোগ নেওয়ার নিয়ম(অনলাইন আবেদন) দেশবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানালেন বাংলাদেশের প্রধানমন্ত্রী সুবিধাবঞ্চিত শিশুরা পেলো স্কুল পোশাক ও ব্যাগ
স্বাগতম:
বিশ্বের সবচেয়ে বিশ্বস্ত নিউজ পোর্টাল দৈনিক তোলপাড় পত্রিকায় প্রবেশ করার জন্য আপনাকে স্বাগতম।

চট্টগ্রামে তেলসহ নিত্যপণ্য নিয়ে অসাধু ব্যবসায়ীদের কারসাজি বন্ধে মানববন্ধন

প্রকাশের সময়: শনিবার, ১১ এপ্রিল, ২০২৬

সংবাদ বিজ্ঞপ্তি:
ভোজ্যতেল, জ্বালানীতেলসহ নিত্যপণ্য নিয়ে অসাধু ব্যবসায়ীদের কারসাজি এবং জ্বালানী তেল নিয়ে কৃত্রিম সংকট তৈরি করে পুরো দেশে নৈরাজ্য সৃষ্টি করা, ভোজ্য তেলের দাম বৃদ্ধির লক্ষ্যে বাজার থেকে ভোজ্যতেল উধাও এর প্রতিবাদে শনিবার (১১ এপ্রিল) চট্টগ্রাম প্রেসক্লাব চত্ত্বরে কনজুমারস এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) চট্টগ্রাম বিভাগ ও মহানগর কমিটির উদ্যোগে প্রতিবাদি মানববন্ধন অনুষ্ঠিত হয়। ক্যাব কেন্দ্রিয় কমিটির ভাইস প্রেসিডেন্ট এস এম নাজের হোসাইনের সভাপতিত্বে ও চট্টগ্রাম বিভাগীয় কমিটির সাধারন সম্পাদক কাজী ইকবাল বাহার ছাবেরীর সঞ্চালনায় অনুষ্ঠিত মানববন্ধনে সংহতি জানিয়ে বক্তব্য রাখেন সদস্য চ্যানেল আই চট্টগ্রামের ব্যুরোচীপ চৌধুরী ফরিদ, সাংবাদিক সিরাজুল মনির, সাংবাদিক এম এ হোসেন, ক্যাব চট্টগ্রাম মহানগরের যুগ্ন সম্পাদক মোঃ সেলিম জাহাঙ্গীর, সাংগঠনিক সম্পাদক জান্নাতুল ফেরদৌস, ক্যাব সদরঘাটের সভাপতি মোঃ শাহীন চৌধুরী, ক্যাব মহানগরের সদস্য মিটুল দাস গুপ্ত, পাঁচলাইশের সভাপতি এবিএম হুময়ুন কবির, বন্দরের সভাপতি আলমগীর বাদসা, ক্যাব যুব গ্রুপের সভাপতি আবু হানিফ নোমান, অধিকারের বিভাগীয় সমন্বয়ক ওসমান জাহাঙ্গীর, আইএসডিই বাংলাদেশের ক্যাব কর্মসূচি কর্মকর্তা রাইসুল ইসলাম, যুব ক্যাব চট্টগ্রাম মহানগরের আবুদল আওয়াল শাহীন, মামুনুল ইসলাম,সালমান রশিদ অভি প্রমুখ

সভাপতির বক্তব্যে ক্যাব কেন্দ্রিয় কমিটির ভাইস প্রেসিডেন্ট এস এম নাজের হোসাইন বলেন, সরকারের নিত্যপণ্যের বাজার তদারকির দায়িত্বে নিয়োজিতদের নিরবতার কারনে একশ্রেণীলর অসাধু ব্যবসায়ী আর আট দশটি নিত্যপণ্যের ন্যায় ভোজ্যতেল ও জ্বালানী তেল নিয়ে কারসাজিতে লিপ্ত। নানা ছলছাতুরীর মাধ্যমে তারা সরকারকে বোকা বানিয়ে নানা বাহনা তুলে মানুষে জিম্মি করে পকেট কাটাছে এবং কৃত্রিম সংকট তৈরী করে জনজীবনকে যুদ্ধাংদেহী পরিস্থিতি তৈরী করেছে। তারা প্রতিনিয়তই এধরনের কারসাজির মাধ্যমে অতি মুনাফা করে বিপুল পরিমান টাকা বিদেশে পাচার করেছে, এসরকারের আমলেও আরএকটি গ্রুপ একই কায়দায় অতিমুনাফা করার জন্য দেশব্যাপী ভোজ্যতেল, জ্বালানী তেল মজুদ করে খুচরা বাজারে সংকট তৈরি করেছে। যার কারণে সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছেন। আর অক্টেন দেশে উৎপাদিত হলেও পেট্রোল পাম্পের মাালিক ও ডিপোর মালিকরা কৃত্রিম সংকট তৈরী করে ডিজেল অকটকেনসহ সব ধরনের জ্বালানী নিয়ে সংকট তৈরীর করে সারাদেশে এক অরাজক পরিস্থিতি তৈরী করেছে। জনগনের স্বার্থ বাদ দিয়ে সরকারের জেলা প্রশাসন ও আইন প্রয়োগকারী সংস্থার লোকজন এ সমস্ত অসাধু ব্যবসায়ীদের নিরাপত্তা দিয়ে যাচ্ছেন।

ক্যাব চট্টগ্রাম বিভাগীয় সাধারন সম্পাদক কাজী ইকবাল বাহার ছাবেরী বলেন, নির্বাচিত সরকার ক্ষমতায় থাকলেও সরকারকে একটি মহল বিভিন্ন ভূল তথ্য প্রদান করে অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহনের পরিবর্তে জামই আদর করতে পরামর্শ প্রদান করছেন। আর ব্য্যবসায়ীরা এ সুযোগে আগের মতো মানুষের পকেট কাটতে বসে আছেন। কিভাবে বিদেশে কোটি কোটি টাকা পাচার করা যায় সে চিন্তায় আছে। তিনি আরও বলেন, ক্যাব চট্টগ্রাম অতীতেও ভোক্তাদের অধিকার নিয়ে সোচ্চার ছিলেন, ভবিষ্যতেও যে কোন সংকটে জনগনকে সাথে নিয়ে রাজপথে অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে রুখে দাড়াবে। তিনি অতি দ্রুত বাজার সিন্ডিকেট ভেঙ্গে দেয়ার জন্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহবান জানান। নাহলে পরিনাম শুভ হবে না। মানবন্ধনে ক্যাব চট্টগ্রামের বিভিন্ন নেতৃবৃন্দ, যুব ক্যাবসহ বিভিন্ন শ্রেণী পেশার শ্রেণী পেশার প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর