শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১১:১৬ পূর্বাহ্ন
শিরোনাম
স্বাধীনতা পুরস্কার-২০২৬ প্রদান, সম্মাননা পেল ১৫ ব্যক্তিসহ ৫ প্রতিষ্ঠান প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা ১৮ এপ্রিলই প্রতিশোধ নয়, সহনশীলতাই সমৃদ্ধ বাংলাদেশের পথ জানালো বাংলাদেশের প্রধানমন্ত্রী অধস্তন আদালতে ৪০ লাখের বেশি মামলা মব জাস্টিসে ‘জিরো টলারেন্স’: ডা. জাহেদ বৈদ্যেরবাজারে তরুনের অভিযান গ্রন্থাগারের বাংলা নববর্ষ উদযাপন বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন, আনন্দ শোভাযাত্রায় হাজারও মানুষের ঢল BTCL জিপন ব্রডব্যান্ড ইন্টারনেট ফ্রি রাউটারসহ সংযোগ নেওয়ার নিয়ম(অনলাইন আবেদন) দেশবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানালেন বাংলাদেশের প্রধানমন্ত্রী সুবিধাবঞ্চিত শিশুরা পেলো স্কুল পোশাক ও ব্যাগ
স্বাগতম:
বিশ্বের সবচেয়ে বিশ্বস্ত নিউজ পোর্টাল দৈনিক তোলপাড় পত্রিকায় প্রবেশ করার জন্য আপনাকে স্বাগতম।

রাজারহাটে তারুণ্যের বই মেলায় পিঠা উৎসব করলেন ড. আতিক মোজাহিদ এমপি

প্রকাশের সময়: রবিবার, ১২ এপ্রিল, ২০২৬

পিএম সৈকত:
কুড়িগ্রামের রাজারহাটে ১০দিন ব্যাপী তারুণ্যের বই মেলার সপ্তমদিনে মেলা আকস্মিকভাবে পরিদর্শন করে পিঠা উৎসব করেন কুড়িগ্রাম-২আসনের এমপি ড. আতিকুর রহমান মোজাহিদ ।

রোববার (১২ এপ্রিল) দুপুরে তিনি ঢাকা থেকে ফেরার পথে কুড়িগ্রামের রাজারহাট কামিল মাদ্রাসায় অনুষ্ঠিত তারুণ্যের বই মেলায় বিভিন্ন স্টল পরিদর্শন করে কিছু বই ক্রয় করেন এবং কয়েকজনকে বই উপহারও দেন। আয়োজক কমিটির আহবায়ক আনিছুর রহমান লিটন ও রাজারহাট কামিল মাদ্রাসার অধ্যক্ষ মুহাঃ আব্দুল হাই সংসদ সদস্যকে বই উপহার দেন।

এ সময় উপস্থিত ছিলেন রাজারহাট কামিল মাদ্রাসার সহকারী অধ্যাপক স্বর্ণ কমল মিশ্র, প্রভাষক মোহাম্মদ আলী মন্ডল (এটম), আরিফ, তোফায়েল, রহমত আলী (রাজু), আবু বকর ছিদ্দিক, বায়েজিদ আলম, খলিল প্রমূখ।

সাংসদ বিভিন্ন স্টল পরিদর্শন শেষে ওই মাদ্রাসার শিক্ষার্থী ও বই মেলায় দর্শনার্থীদের নিয়ে পিঠা উৎসব করেন। পরে এক বিবৃতিতে তিনি সকলের উদ্দেশ্যে বলেন, সুস্থ ধারার জীবন যাপনে বইয়ের বিকল্প নাই, বই কিনে কেউ দেউলিয়া হয়না। মেলায় আসা, বেশি বেশি বই ক্রয় করা ও পড়ার আহবান জানান। উল্লেখ্য গত ৬ এপ্রিল দশদিন ব্যাপী তারুণ্যের বই মেলার উদ্বোধন হয় এবং আগামী ১৫এপ্রিল মেলার সমাপণী অনুষ্ঠিত হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর